“তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের যে রিযিক দিয়েছেন, তোমরা কি তার কিছু হালাল এবং কিছু হারাম করে নিয়েছ? বল, আল্লাহ কি তোমাদের তা করার অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর নামে মিথ্যা বানিয়ে বলছ?১১ একটি হাদীসে কুদসীতে নবী স. জানিয়েছেন, আল্লাহ বলেছেন, “আমি আমার বান্দাদের একমুখী একান্তিক. আদর্শের উপর সৃষ্টি করেছি। কিন্ত শয়তানেরা তাদের প্ররোচিত ও বিভ্রান্ত করেছে। তাদের উপর. সেসব জিনিসকে হারাম করে দিয়েছে, যা আমি হালাল করেছিলাম। তাদেরকে নির্দেশ দিয়েছে আমার সাথে এমন কিছুকে শরীক বানাবার যাদের আমার সাথে শরীক হওয়ার কোন সনদ আমি কখনোই অবতীর্ণ করিনি ।১২ এ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে, হালালকে হারাম বলা শিরক পর্যায়ের কাজ। আরব মুশরিকরা যে শিরক করত, মূর্তিপূজা করত, ক্ষেত-ফসল ও জীব জন্তুর ন্যায় পবিত্র জিনিসগ্ুলোকে নিজেদের জন্য হারাম বানিয়ে নিয়েছিল, কুরআন মজীদ সেজন্য তাদের প্রতি তীর রোষ প্রকাশ করেছে। বাহীরা, সায়েবা, অসীলা ও হাম-এ সবই ছিলো তাদের হারাম করা জন্তগুলোর নাম। পিতৃ পুরুষের অন্ধ অনুকরণ করতে গিয়ে এ ধরনের কাজ করা যে কোনক্রমেই উচিত নয় তা কুরআন মজীদ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে। কুরআনে এ প্রসঙ্গে বলা হয়েছে: “আল্লাহ বাহীরা, সায়েবা, অসীলা ও হাম কোন কিছুই নির্ধারণ করেননি। এ কাফেররা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। ওদের অধিকাংশই উপলব্ধি করে না। ওদেরকে যখন বলা হয় যে, আল্লাহর নাধিল করা বিধান গ্রহণ কর এবং তীর রসূলের আনুগত্য কর, তখন ওরা বলে, আমাদের বাপ-দাদারা কিছুই জানত না, সত্য পথ প্রাপ্তও ছিল না তারা, তাহলেও কি ওরা তাদের পথ অনুসরণ করতে থাকবে?'১৩ আল্লাহ আরো বলেছেন, “তোমাদের মুখে মিথ্যা উচ্চারিত হয় বলে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার জন্য তোমরা বলো না যে, এটা হালাল এবং এটা হারাম। নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তারা সফলকাম হয় না।'১৪ এসব সুস্পষ্ট আয়াত ও হাদীসসমূহ থেকে জানতে পারা যায় যে, হালাল-হারাম নির্ধারণ ও ঘোষণার একমাত্র অধিকার মহান আল্লাহর । একমাত্র আল্লাহ ছাড়া এ অধিকার অন্য কারো নেই, থাকতে পারে না। কুরআন মজীদে বলেই দেয়া হয়েছে, “আল্লাহ যা কিছু তোমাদের জন্য হারাম . করেছেন তা তিনি তোমাদের উদ্দেশে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ।'১৫ ইমাম শাফেয়ী র. তার বিখ্যাত আল-উম্ম গ্রন্থে ইমাম আবু হানিফা র. এর ছাত্র কামী আবু ইউসৃূফের একটি বক্তব্য উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, “আমি বিপুল সংখ্যক সুবিজ্ঞ ও দীন পারদরীদের দেখেছি। তারা ফাতাওয়া দেয়া পছন্দ করতেন না। কোন জিনিসকে তারা সরাসরি হালাল বা হারাম বলার পরিবর্তে কুরআনে যা আছে, কোনরূপ ব্যাখ্যা ছাড়াই তা বলে দেয়াকে যথেষ্ট মনে করতেন 1১৬ শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া র. বলেন, “যে জিনিসটি হারাম ইসলামী আইন ও বিচার ২৭ ///.10907079071.00])
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।