ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

একমাত্র আল্লাহই হালাল-হারাম এর সিদ্ধান্ত দিতে পারেন পানাহারে হালাল ও হারামের বিষয়টি ইসলামের অত্যন্ত গুরুতৃপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। আল্লাহকে একমাত্র রব ও একমাত্র ইলাহ হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপারটি এর সাথে জঙ্গা্গীভাবে জড়িত। কেননা একমাত্র আল্লাহরই অধিকার রয়েছে হালাল-হারাম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার। এ ব্যাপারে সৃষ্টির কাউকে কোন কর্তৃতু দেয়া হয়নি। আল্লাহর বান্দাদের উপর কোন কিছু হারাম করার কিংবা হালাল বলে চালিয়ে দেয়ার কোন অধিকার পৃথিবীর কোন আলেম, পীর-দরবেশ, . রাজা-বাদশাহ কিংবা নেতা কারোরই নেই। যদি কেউ তা করার দুঃসাহস করে তবে তা হবে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লংঘন করা এবং তীর সাথে অন্যকে শরীক করার নামান্তর আল্লাহ বলেন, “তাদের কি এমন শরীক আছে, যারা তাদের জন্য দীনের এমন বিধান রচনা করে দিচ্ছে, যার জন্য আল্লাহ কোন অনুমতিই দেননি?'৮ ইহুদী ও খৃস্টানগণ হালাল-হারাম নির্ধারণের নিরংকুশ কর্তৃত্‌ দিয়েছিল তাদের পাদ্রী ও প্জিতদের। আল-কুরআনের দৃষ্টিতে এতে তাদেরকে রব বানিয়ে নেয়ার মতো অপরাধ হয়েছে বলে ঘোষণা দেয়া হয়েছে। “তারা আল্লাহর পরিবর্তে তাদের পাদ্রী, পঞ্ডিতবর্গ ও মরিয়ম তনয় মাসীহকে রব বানিয়ে নিয়েছে। অথচ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল কেবলমাত্র এক আল্লাহর ইবাদাত করতে। প্রকৃতপক্ষে এক আল্লাহ ছাড়া আর কোন সত্যিকার ইলাহ নেই। তারা তার সাথে যে শিরক করছে তিনি তা থেকে পবিত্র ও তার উর্ধে।৯ বিখ্যাত হাতিম তাঈ-এর পুত্র 'আদী ইবনে হাতিম স্বষ্টধর্ম ত্যাগ করে যখন ইসলাম গ্রহণ করলেন, তখন নবী করীম স.-কে উক্ত আয়াতটি পড়তে দেখে জিজ্দেস করলেন, হে রসূল! তারা তো তাদের পাদ্রী-পণ্ডিতদের ইবাদত করেনি? রসূল স. জবাবে বললেন, এ পান্রী-পপ্ডিতরাই কি ওদের জন্য হালাল-হারাম নির্ধারণ করে দেয়নি? আর ওরা তাই সাগ্রহে এঁকান্তিকভাবে মেনে নিয়েছে। কুরআনে এটাকেই বলা হয়েছে ওদের ইবাদাত অর্থাৎ এরূপ করাই ইবাদাত।১০ অপর একটি বর্ণনায় বলা হয়েছে, নবী স. উপরোক্ত আয়াতটির ব্যাখ্যায় বলেছেন, “তারা তাদের পান্রী- পণ্তিতদের সরাসরি ইবাদত বন্দেগী করত না বটে, কিন্তু পান্রী-পপ্ডিতরা তাদের জন্য কোন জিনিসকে হালাল ঘোষণা করলে তারা সেটাকে হালাল রূপে গ্রহণ করত এবং. (কোন জিনিসকে তাদের জন্য হারাম সাব্যস্ত করলে সেটাকে হারামরূপে মেনে নিত। এ থেকে বুঝা যাচ্ছে, কাউকে হালাল-হারাম নির্ধারণের অথরিটি দেয়ার অর্থ হচ্ছে তাকে রব হিসাবে স্থির করা। আর নির্ধারিত এ হালাল-হারামের ভিত্তিতে আমল করা প্রকারান্তরে সে নির্ধারকদের ইবাদাত করার শামিল। অথচ ইবাদাত একমাত্র আল্লাহকেই করতে বলা হয়েছে। অতএব হালাল হারাম নির্ধারণের দায়িত্ব নিজ হাতে তুলে নেয়া কোন তাওহীদবাদী ব্যক্তির কাজ নয়, এ হচ্ছে শিরকে লিপ্ত লোকদের কর্মকাণ্ড। সেসব লোকদের লক্ষ করে আল্লাহ বলছেন, ২৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00)

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।