ইসলামী আইন ও বিচার এ্রিল-জ্ুন ২০০৭ বর্ষ ৩, সংখ্যা ১০, পৃষ্ঠা : ২৫-২৯ পানাহারে হালাল ও হারাম ড. মোহাম্মদ মানজুরে ইলাহী ভুমিকা জীবন বাচানোর তাগিদে মানুষ ও সকল প্রাণীকুলকেই খাদ্য ও পানীয় গ্রহণ করতে হয়। জীবন ধারণের জন্য যার. যে রিযিকের প্রয়োজন, মহান রাব্বুল আলামীন তার সুষম ব্যবস্থা করে রেখেছেন। তিনি বলেছেন, 'ভৃপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই ।১ “এমন বহু জীবজন্ত আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না। আল্লাহই তাদেরকে এবং তোমাদেরকে রিযিক দান করেন।'২ “আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রিযিক বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তা সীমিত করেন।"৩ 0. মানুষ পৃথিবীতে খাদ্য ও পানীয় হিসাবে যা কিছু আহার করে, তার সবটাই ইসলামী শরীয়তে হালাল নয়। বরং এসবের মধ্যে যা কিছু পবিত্র ও কল্যাণকর তা-ই শুধু আল্লাহ হালাল করে দিয়েছেন। তিনি বলেন, “হে মানবজাতি! পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্ত রয়েছে তা হতে তোমরা আহার কর « ৪ ক বৈধ সম্পত্তি হিসেবে হালাল রিযিকের সঠিক সংরক্ষণ এবং এর মাধ্যমে মানব জীবনের সুরক্ষা- এ দুটি বিষয়কে ইসলাম মানুষের পাঁচটি মৌলিক চাহিদার (আদ-দারুরিয়াত আল-খামস) দু'টি বলে স্বীকৃতি দিয়েছে।৫ অতএব আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনকে সঠিকভাবে পরিচালিত করার জন্য পানাহারের ক্ষেত্রে হালাল এবং হারাম কি কি তা জানাও সমভাবে জরুরী। হালাল ও হারামের পরিচয় হালাল হচ্ছে হারামের বিপরীত । এমন বন্ত যা নিষিদ্ধ নয়, বরং মুবাহ ও অনুমোদিত । অন্য কথায় শরীয়ত প্রণেতা যা করার অনমুতি দিয়েছেন কিংবা যা করতে নিষেধ করেননি ।৬ অন্যদিকে হারাম হচ্ছে এমন বন্ত যা শরীয়ত প্রণেতা স্পষ্টভাষায় নিষিদ্ধ ঘোষণা করেছেন, যা করলে পরকালে অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। অনেক সময় দুনিয়ায়ও দণ্ড ভোগ করতে হবে।৭ লেখক : সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর । ///.10907079071.00])
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।