ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

টাকা আদায় করা হয়। বছরের পর বছর চলে যায়, জনগণের টাকায় আরো 8/৫টি প্রজেট্ট হাতে নেয়া হয়, কিন্তু কোন প্রজেক্টের কাজ শেষ হয় না। বিভিন্ন প্রজেক্ট থেকে নেয়া টাকায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ২১ বছরে আঙ্গুল ফুলে বিরাট গ্রুপ অব ইভাষ্ট্রজের মালিক বনে যান। অথচ তিন কাঠার প্লটের মালিকটি ঘুমের অঘোরে পত্রিকার বিজ্ঞাপনে দেয়া প্রশস্ত রাস্তার দু'পাশে সারি সারি বাড়ির মাঝে নিজের বাড়িটি খুঁজে ফেরে। এভাবে স্বপ্নে স্বপ্রে কেটে যায় গ্রাহকদের দুঃসবপ্রের গ্রহরগুলো। (উ) শুফাআ একটি গুরুতৃপূর্ণ আইন 1 ইসলামের এ গুরুত্পূর্ণ আইনটি আমাদের সমাজ ব্যবস্থায় কার্যকর না থাকায় আজকাল জি ক্রয়-বিক্রয়ে অনেক জুলুম-নির্ধাতন পরিলক্ষিত হয়। এ জন্য সামাজিক ফেতনা-ফাসাদ থেকে শুরু করে অনেক মূল্যবান প্রাণহানিও ঘটতে দেখা যায়। জমির মালিক এবং প্রতিবেশী উভয়ের পক্ষ থেকেই এ প্রবণতা লক্ষ করা যায়। এক দিকে জমিয় মালিক প্রতিবেশীকে বিপদে ফেলার নিমিত্তে তাকে না জানিয়ে অন্যত্র জমি বিক্রি করে দেয়।'ফলে নতুন প্রতিবেশী পুরাতন প্রতিবেশীর বিভিন্ন সুযোগ-সুবিধায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর তখনই সৃষ্টি হয় বাক-বিতণ্া থেকে শুরু করে পেশী শক্তির প্রদর্শন। পর্যায়ক্রমে এটি সমাজকেও আক্রান্ত করে। ব্যক্তি সীমানা পেরিয়ে সমাজের বিবেকবান এবং বিবেকহীন লোকগুলোকে উভয় পক্ষেই এনে দাড় করায়। সামাজিক বিশৃংখলা তখন অনিবার্ধ হয়ে ওঠে । আবার এমনটিও লক্ষ করা যায় যে, কোন কোন প্রতিবেশী জমির কম মূল্য হাঁকিয়ে অন্য প্রতিবেশীর জমি বিক্রিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাইরের কোন খরিদ্দার এলে তাকে হুমকী ধমকী দিয়ে তাড়িয়ে দেয়, লক্ষ্য-উদ্দেশ্য হলো প্রতিবেশী যেন স্বল্প মূল্যে তার কাছে বিক্রি করতে বাধ্য হয়। এবং শেষাবধি বিক্রেতাকে সেটিই করতে হয়। অত্যন্ত কমদামে বিক্রি করে তাকে চলে যেতে হয় । ফলে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবার এমনটিও লক্ষ করা যায় যে কোন ক্রমে প্রতিবেশী অন্যত্র বিক্রি করে দিলেও, নতুন গ্রতিবেশীটি পুরাতন প্রতিবেশীর নির্যাতনের শিকার হয়। বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তাকে বঞ্চিত করাহয়। শুফাআ আইনের অনুপস্থিতিতে এ সমস্ত চিত্র আমাদের সমাজ ব্যবস্থায় নিত্য-নৈমিতিক ব্যাপার হয়ে দীড়িয়েছে। এ পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হলে স্থায়ী প্রকৃতির কোন কিছু বিক্রি করার সময় অবশ্যই সর্বপ্রথম শাফী তথা অংশীদার ও প্রতিবেশীকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। তাছাড়া দূরবর্তী কোন ক্রেতার জি ক্রয় করার সময় শুফআর বিষয়টি বিবেচনায় এনে যাচাই করা উচিত। তাতে অনেক অনাকাংখিত বিষয় এড়ানো সম্ভব হবে। হযরত যাবের রা. বলেন, প্রতিটি অবিভক্ত অংশীদারী সম্পত্তিতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুফআ নির্ধারণ করেছেন। চাই তা ঘর হোক কিংবা বাগান। কারো পক্ষে হালাল নয় যে, তার অংশীদারকে অবগত না করে তা বিক্রি করে। সে ইচ্ছা করলে তা রেখে দেবে, অন্যথায় ছেড়ে দেবে। আর যদি তাকে না জানিয়ে বিক্রি করে তাহলে সে সকলের চেয়ে বেশি হকদার” (চ) মাপে বা ওজনে কমবেশী করাও আয়াতে উল্লেখিত “অন্যায়ভাবে এর অন্তত্ুক্ত। ওজনে কমবেশি করা আমাদের সমাজে অনেকটা মহামারীর মতই সংক্রমিত । অথচ কুরআন ও হাদীসে ওজনে কমবেশি করার ব্যাপারে অত্যন্ত কঠোর ভাষায় ধমকি দেয়া হয়েছে। ২২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।