ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

সাহ্‌ম বা হাসাস বলা হয়। অর্থ অংশ। কেউ যদি শেয়ার ক্রয় করে তবে শেয়ার সার্টিফিকেট এ কথার প্রমাণ যে, উত্ত ব্যক্তি এই কোম্পানীর বিশেষ একটি অংশের মালিক। কয়েকজনে মিলে অংশীদারী ব্যবসা করা হয়। কিন্তু বড় ধরনের ব্যবসা পরিচালনা করার জন্য কয়েকজনের পুঁজি যথেষ্ট নয় বিধায় কোম্পানী গঠন করে বাজারে শেয়ার ছাড়া হয় অর্থাৎ কোম্পানীর অংশীদার হওয়ার জন্য আহবান জানানো হয়। যার! আহবানে সাড়া দিয়ে শেয়ার ক্রয় করে তারা কোম্পানীর অংশীদার হিসাবে গণ্য হয়। এ অংশীদারগণ তাদের নিজেদের প্রয়োজনে শেয়ার অন্যত্র বিক্রি করতে চায় বিধায় ্টক মার্কেট গড়ে উঠেছে। তাছাড়া জয়েন্ট,্টক কোম্পানী নামে শরীকানা ব্যবসার পদ্ধতিও চালু আছে।.. কোম্পাৰীর শেয়ার ক্রয়-বিক্রয় করা জায়েয়। তবে শর্ত থাকে যে, হালাল কাজের উদ্দেশ্যে গঠিত কোম্পানী হতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হারামের সাথে সংশ্লিষ্টতা থাকলে, তার শেয়ার ত্রয়- বিক্রয় করা এবং তা থেকে প্রাপ্ত ডিভিডেন্ট বা লভ্যাংশ জায়েয হবে না। যেমন মদ তৈরির কারখানা, সৃদভিত্তিক ব্যাংক ও সুদতিত্তিক বীমা কোম্পানী ইত্যদির শেয়ার ক্রয়-বিক্রয় এবং তা থেকে প্রাপ্ত লাভ বা ডিভিডেন্ট জায়েয হবে না।৪১ কোন ব্যক্তি যদি স্টক মার্কেট থেকে শেয়ার ক্রয় করে তবে এ ক্ষেত্রে তাকে ৪টি শর্তের দিকে নজর রাখতে হবে। (১) কোম্পানীর যাবতীয়একারবার হালাল হতে. হবে। কোম্পানী কোনরূপ হারাম কাজের সাথে জড়িত হতে. পারবে না। (২) কোম্পানীর গোটা অর্থসম্পদ্র (01980 49593) নগদ হতে পারবে না বরং তার কিছু স্থায়ী সম্পদ থাকা আবশ্যক। কোম্পানীর যদি কোন স্থায়ী সম্পদ না থাকে তবে শেয়ারসমূহ তার অভিহিত মূল্যের চেয়ে কম বা বেশি মূল্যে বিক্রি করা জায়েয হবে না। (৩) কোম্পানী যদি নিজেদের ফান বাড়ানোর জন্য ব্যাংক থেকে সুদভিত্তিক খণ গ্রহণ করে অথবা নিজেদের অতিরিক্ত অর্থ সুদী ব্যাংকে জমা রাখে তবে এমতাবস্থায় কোম্পানীর শেয়ার খরিদ করা জায়েয হবে না। (8) মনে রাখতে হবে, কোম্পানীর মূল ব্যবসা যদি হালাল হয় এবং পরবর্তীতে এর মধ্যে যদি কৌন সুদী পয়সা এসে যায় তবে লভ্যাংশ. বন্টনের সময় যতটুকু সুদ ঢুকেছে তা পৃথক করে লভ্যাংশ ঘোষণা করতে হবে। এবং সুদের অংশ বিত্তহীন গরীবদের মাঝে বন্টন করে দিতে হবে৷ ৪২ (ঘ) কোন কোন প্রপার্টিজ ও এপার্টমেন্টের ব্যবসা যার মধ্যে প্রতারণা, প্রতারণাপূর্ণ দালালী, মিথ্যা শপথ, লোভনীয় কৃত্রিমতা অবলম্বন ও দোষক্রটি গোপন করার মত নিষিদ্ধ কাজ রয়েছে। কোন কোন কোম্পানী পত্রিকায় প্রকাশিত লক্ষ লক্ষ টাকার বাহারী রিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সাধারণকে তাদের প্রতারণার জালে আটকিয়ে বছরের পর বছর ঘুরাতে থাকে। বুকিং দেয়ার পর বিজ্ঞাপনে প্রতিশ্রুত বিভিন্ন লোভনীয় সুযোগ-সুবিধার কোন একটিও দেখা মেলে না। হাতেগোনা কিছু প্রপার্টিজ ও কোম্পানী সততার পরিচয় দিলেও, একটি বিষয় প্রায় সকলের মধ্যেই সাধারণভাবে দেখা যায়। সেটি হলো: ডাউন পেমেন্ট বা বুকিং মানি, মাটি ভরাট, রাস্তা-ঘাট, গ্যাস-বিদুৎ ইত্যাদির নাম করে গ্রাহকের কাছ থেকে অধ্রীম টাকা আদায় করা হয়। শত শত ব্যক্তির কাছ থেকে নেয়া এ টাকায় অন্য একটি প্রজেক্টে বিনিয়োগ করে, এভাবে সেখান থেকেও উল্লেখিত অজুহাতে ২১ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।