ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 111
📝 Text 📖 PDF

(খ) বিভিন্ন ইসলামী কো-অপারেটিভ সমিতি স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন জেলা বা থানা পর্যায়ের সমবায় অফিস থেকে অনুমতি নিয়ে অনৈকটা ব্যাংকিং পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করে থাকে। বিনা জামানতে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে দৈনিক কিস্তি পরিশোধের শর্তে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ প্রদান করে থাকে। বিনিয়োগের প্রত্যক্ষ লাভের হার শতকারা ২০% থেকে ২৮%। বিনিয়োগের টাকা দৈনিক কিস্তিতে আদায় করা হলেও লাভের হারে ক্রমূহাসমান পদ্ধতির অনুসরণ করা হয় না। ফলে দৈনিক কিস্তি আদায়ের. কারণে এর শতকরা হারের পরিমাণ দীড়ায় 8০% থেকে ৫৬%। তাছাড়া দৈনিক আদায়কৃত টাকার সাথে সাথে আবার অন্যত্র বিনিয়োগ করা হয়। ঘূর্ণায়মান এ পুঁজির লাভের হার হিসাব করলে এর শতকরা হার ক্ষেত্রবিশেষে দিগুণ বা তার চেয়েও বেশি হবে। এরা ব্যাংক প্রতিষ্ঠানগুলোর খণ/বিনিয়োগের দীর্ঘসূত্রিতা এবং নিজেদের খণ/বিনিয়োগের -সহজলভ্যতা, সহজ কিস্তিতে পরিশোধযোগ্যতা ও অশিক্ষিত বা আধাশিক্ষিত ক্ষুদ্র ক্ষুদ্র গরীব ব্যবসায়ীদের সরলতার সুযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে। দুর্বলতার জন্য এ সকল ব্যবসায়ী কোনদিন খোঁজ নিয়ে দেখে না বাঁ এ সকল প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জানায় না'যে, কতটুকু লাভ তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। যে কোন দুর্বলতার সুযোগ নিয়ে ক্রয়-বিক্রয় করা বা বিভিন্ন কৌশল অবলম্বন করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতারণার শামিল। এ সম্পর্কিত হাদীস হচ্ছে: যে মুসলিমই অপর মুসলিমের নিকট -থেকে মাত্রাতিরিক্ত মুনাফা নিল সে তাকে প্রতারিত করলো, সে বড়ই অপরাধী ।৩৮ অপর হাদীসে বলা হয়েছে, ব্যবসায়ী যদি সীমাতিরিক্ত মূল্য গ্রহণ করে এ সুযোগে যে, ক্রেতা পণ্যের প্রকৃত মূল্য জানে না, তাহলে এ অতিরিক্ত মৃল্য সুদের পর্যায়ে গণ্য হবে।৩৯ . . 'চার ইমাম কিভিতেত্রন-বিকরয়ের বেলায় নগদ মূল্যের চেয়ে কিছুটা বেশি গ্রহণ জায়েয বলেছেন। তবে এটিরও একটি সীমা থাকা প্রয়োজন । আর এ ব্যাপারে চার ইমামের শর্ত হলো, ক্রয়-বিক্রয়ের মজলিসেই ক্রেতা ও বিক্রেতাকে চূড়ান্ত ফয়সালা করে নিতে হবে যে, ক্রয়-বিক্রয় নগদ মূল্যে করা হচ্ছে না কি রাকিতে। যাতে মূল্যের বিষয়টি অজ্ঞাত থেকে নু যায়।'৪০ ইসলামী,ব্যাংকিং এর সাফল্যের কারণে ইদানিং কো-অপারেটিভ -সমিতিগুলোকেও ইসলামী নাম দিয়ে লাইসেন্স নিতে দেখা যায় এবং তারাও ইসলামী শরীআর আলোকে ক্রয়-বিক্রয় (8178 &.91118) করে থাকে । সাধারণ কো-অপারেটিভ গুলো যেহেতু সুদনির্ভর তাই মানুষকে শোষণ করার জন্য তারা যে কোন কৌশলই অবলম্বন করতে পারে। কিন্তু ইসলামী কো-অপারেটিভগুলোর ইসলামের মূল্যনীতি মেনে চলা অত্যন্ত জরুরী। | (গ) শেয়ার ক্রয়-বিক্রয় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে একটি নতুন সংযোজন। বিশেষ ফরে বাংলাদেশের প্রেক্ষিতে এটির পরিপূর্ণ উন্মেষ ঘটেছে বিগত দুটি সরকারের আমল থেকে । আগেও শেয়ার বেচা কেনা হতো কিন্তু সাধারণের মধ্যে এর এতটা ব্যাপকতা ছিল না। বর্তমানে এমন ব্যক্তিদের মধ্যে এর প্রসার ঘটেছে যে এদের অনেকেই শেয়ার কি জিনিস, এর স্বরূপই বা কি, ইসলামে এর অনুমোদন রয়েছে কিনা, এর কিছুই জানে না। কোম্পানীর শেয়ারকে আরবীতে ২০ ইস লামী আঁইন ও বিচীর ///.10907079071.00)

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.