এতক্ষণ পণ্যের মূল্য নির্ধারণ বা দামনীতির যে আলোচনা করা হলো তার আলোকে নিয়ে বাংলাদেশের প্রেক্ষিতে ক্রয়-বিক্রয়-ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সামান্য কিছু উদাহরণ পেশ করা হলো: (ক) বিভিন্ন কল-কারখানা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শ্রমের সঠিক মূল্য দেয়া হয় না। আর্থিক অসচ্ছলতা, কর্মসংস্থানের অভাব ও শ্রমের সহজলভ্যতার সুযোগ নিয়ে এসব প্রতিষ্ঠানের মালিকরা নিতান্তই অল্প মজুরীতে শ্রমিক-কর্মচারীকে নিয়োগ দেয়। শ্রমিক-কর্মচারীর স্বল্প. বেতন দেয়ার ভিত্তিতে অর্জিত আয় এবং প্রতিষ্ঠানের মুনাফায় নিজেরা বিত্ত-বৈভবের পাহাড় গড়ছে। কিন্তু শ্রমিক-কর্মচারীরা চিরদিন অবহেলিত মানুষের কাতারেই রয়ে যাচ্ছে। এটি-ইসলামী শ্রমনীতিতে কোনভাবেই গ্রহণযোগ্য নয় বরং নিরেট পুঁজিবাদী ও সমাজবাদী নীতির ফল। তাছাড়া বাজার মূল্যের চেয়ে অত্যন্ত নগণ্য বেতন ও মজুরীটুকুও সঠিক সময়ে পরিশোধ করা হয় না বরং যাসের পর মাস বাকি পড়ে থাকে । এ ধরনের কোন ব্যবস্থাই ইসলাম সমর্থিত নয়। কারণ শ্রমিকের দেহের ঘাম শুকানোর আগেই মজুরী পরিশোধের তাগিদ দিয়েছেন মানবতার যন্ধু মুহাম্মাদুর রসূলুল্লাহ স.। ইসলামের দামনীতি অনুযায়ী শ্রমিক-কর্মচারীর শ্রমের সঠিক বাজার মূল্য থেকে কম দেয়া অংশটুকু প্রতিষ্ঠানের মালিকদের আয়-উপার্জনকে অবৈধই করে এবং অবশ্যই তিনি সূরা আন্ নিসার ২৯ নং আয়াতে উল্লেখিত “অন্যায়ভাবে ও রসূলুল্লাহ স. এর হাদীসের “আত্মসাৎ এর অপরাধের আওতাভুক্ত হবেন। কারণ কুরআন-হাদীসে বর্ণিত সুষমবষ্টন নিশ্চিত করণের লক্ষে প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের শ্রমের সঠিক মূল্য নির্ধারণ ও পরিশোধ করা হয়নি। তাছাড়া এ ধরনের মালিকরা আল্লাহ তাআলার নিম্নলিখিত আয়াতে বর্ণিত ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন, 'লোকদের থেকে নেবার সময় পুরোমাত্রায় নেয় এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম দেয়।' সত্যিই শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে কাজ আদায় করে নেয়ার সময় এরা পুরোমাত্রার চেয়েও বেশি আদায় করে থাকে। কিন্তু সুযোগ- সুবিধার বেলায় তাদের হাত গলদেশে ঝুলিয়ে রাখে। তাছাড়া কোন কোন প্রতিষ্ঠানে ১৬/১৮ ঘণ্টাও বাধ্যতামূলক কাজ করানো হয় যা সমাজবাদীদের বাধ্যতামূলক শ্রমশিবিরের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। এগুলোতে ওভার টাইমের মূল্য খুবই কম। এদের কঠিন হৃদয়ের কাছে রসূলুল্লাহ স. এর আরেকটি বাণী পেশ করছি। তিনি বলেছেন, “তোমাদের দেবকরা তোমাদের তাই। তাদেরকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্ত করেছেন। সুতরাং আল্লাহ্ যার ভাইকে তার অধীন করে দিয়েছেন সে তার ভাইকে যেন তাই খাওয়ায় যা সে নিজে খায়, তাকে তাই পরিধান করায় যা সে নিজে পরিধান করে। আর তার সাধ্যের বাইরে কোনো কাজ যেনো তার ওপর না চাপায়। একান্ত যদি চাপানো হয়, তবে সে তা সম্পাদনের তাকে সাহায্য করে।'৩৭ এ হাদীসের আলোকে প্রতিষ্ঠানের অর্জিত আয়ের একটা অংশ শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য। এ প্রাপ্য থেকে বঞ্চিত করা যাবে না। ইসলামী আইন ও বিচার ১৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।