কেননা আল্লাহ তাআলাই মূল্য নিয়ন্ত্রণ করেন, হবাস-বৃদ্ধি করেন এবং রিযিক প্রদান করেন "৩১ হযরত আনাস রা. বলেন, নবী করীম স. এর যামানায় একবার দ্রব্যমূল্য বেড়ে গেলে লোকেরা বললো হে আল্লাহর রসূল! আপনি দ্রব্যমূল্য ধার্য করে দিন। নবী করীম স. বললেন, আল্লাহ তাআলাই মূল্য নিয়ন্ত্রণ করেন, 'হবাস-বৃদ্ধি করেন এবং রিযূক প্রদান করেন। আমি. আশাবাদী যে, আমি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবো যে, রক্তপাত ও আত্মসাৎ করে জুলুম করেছি বলে তোমাদের কেউ আমার বিরুদ্ধে কোন কিছুর দাবি উত্থাপন করতে সক্ষম হবে না।৩২ মূল্য বিক্রেতার অধিকার । তাই বলে খাদ্যদ্বব্যের উৎপাদনকারী ও ব্যবসায়ীগণ যেনতেনভাবে মূল্য নিরধারণ করতে পা'রন না। যদি এমনটি কেউ করেন তবে উল্লেখিত হাদীসের আলোকে আত্মসাৎকারী হিস.বে সাব্যস্ত হবেন। এ ধরনের অসাধু, স্বেচ্ছাচারী উৎপাদনকারী ও ব্যবসায়ীগণ যদি সীমালংঘনপূর্বক অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় এবং মূল্য নির্ধারণ ছাড়া তোক্তার অধিকার সংরক্ষণ করা সম্ভব না হয় তাহলে সরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মূল্য নির্ধারণ করে দিতে পারে ।৩৩ মূল্য নিধারণের পর কেউ যদি সীমালংঘন করে অধিক মূল্যে বিক্রয় করে তাহলে এ বিক্রয় যথার্থ হবে, তবে আইন লংঘনের দায়ে সে দোষী সাব্যস্ত হবে।৩৪ ব্যবসার লক্ষুই হলো মুনাফা লাত। ইসলাম তা অর্জন নিষিদ্ধ করে না, ব্যবসান্মীকে মুনাফা থেকে বঞ্চিত করে না। কেননা মুনাফা পাওয়ার অধিকার না থাকলে কেউ-ই ব্যবসা করতো না। ফলে জনগণের জীবন- জীবিকা অসম্ভব হয়ে পড়তো। - তবে, রবিহুল ফাহ্শ অর্থাৎ অত্যধিক, সীমাহীন মুনাফা (2505531% 80066010117 01096) গ্রহণ ইসলামে নিষিদ্ধ। কেননা, ভা এক ধরনের শোষণ, অন্যদের ওপর জুলুম। শরীয়তের দৃষ্টিতে বৈধ মুনাফা হচ্ছে ্রুয় মূল্যের এক ষষ্ঠাংশের সীমার মধ্যে যা থাকবে। আর এ মতও দেয়া হয়েছে যে, মুনাফা ক্রয় মূল্যের এক-তৃতীয়াংলের সীমার মধ্যে থাকা উচিত। কোন ফিক্হবিদ রায় দিয়েছেন, ব্যবসায় অভিজ্ঞ ও বুদ্ধিমান লোকদের বিবেচনায় যা স্বাভারিক, তা-ই বৈধ মুনাফা । পণ্যমূল্য জানে না এমন ক্রয়কারীর নিকট থেকে বেশি মূল্য আদায় করা ইসলামে নিষিদ্ধ। আইনের দৃষ্টিতে তা ধোকা, প্রতারণা । এ কাজ যে করে ফিক্হবিদগণ তার নাম দিয়েছেন “আল-সুস্তারসিল'। এ সংক্রান্ত হাদীস হচ্ছে : যে মুসলিমই অপর মুসলিমের নিকট থেকে মাত্রাতিরিক্ত মুনাফা নিল সে তাকে প্রতারিত করলো, সে বড়ই অপরাধী ।*৩৪ অপর হাদীসে বলা হয়েছে, ব্যবসায়ী যদি সীমাতিরিক্ত মূল্য গ্রহণ করে এ সুযোগে যে, ক্রেতা পণ্যের প্রকৃত মূল্য জানে না, তাহলে এই অতিরিক্ত পরিমাণের মূল্য সুদ পর্যায়ে গণ্য হবে ।৩ আবু হোরায়রা রা. থেকে বর্ণিত। নবী স. বলেছেন, “মানুষের সম্মুখে এমন এক সময় আসবে যখন কোন ব্যক্তি অর্থ উপার্জনের ক্ষেত্রে তা হালাল বা হারাম পন্থায় অর্জিত হচ্ছে কি না তা মোটেই চিন্তা করবে না।'৩৬ এ আয়াতে “অন্যায়ভাবে বলতে এমন সব পদ্ধতির কথা বুঝানো হয়েছে যা সত্য ও ন্যায়নীতি বিরোধী এবং নৈতিক দিক দিয়েও সম্পূর্ণ অবৈধ। আমরা আমাদের সমাজের ব্যবসা-বাণিজ্যে যে সকল প্রতারণা লক্ষ করি তা অন্যায় এবং আল্লাহর রসূল তা নিষিদ্ধ করেছেন। ১৮ ইসলামী আইন ও বিছার ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।