ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

কাজ কখনৌ করো না। তোমরা ভাল খেজুর কিনতে চাইলে আগে তোমার খেজুর বিক্রি করো, পরে তার মূল্য দিয়ে ভালো খেজুর ক্রয় করো। ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় ূ ব্যবসা বা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে উপার্জিত অতিরিক্ত অংশকে মুনাফা বলা হয়। এ ধরনের মুনাফাকে ইসলামে হালাল ঘোষণা করা হয়েছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রস্পরের মধ্যে মুনাফার বিনিময় হয়। এখানে একজন অন্যজনের প্রয়োজন সরবরাহ করার জন্য সময়, মেধা ও শ্রম বিনিয়োগ করে থাকে এবং তার বিনিময় দান করে। ব্যবসার ক্ষেত্রে অর্থ দ্রব্যে এবং দ্রব্য অর্থে রূপান্তরিত হয়। এ রূপান্তরের বিভিন্ন পর্যায়ে বহু লোকের কর্ম সংস্থান সৃষ্টি হয়, অর্থের প্রবাহ চাল্‌ হয় এবং মানুষের রয় ক্ষমতা বেড়ে যায়। ফলে দেশে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে ওঠে, ব্যবসার নতুন নতুন দিগন্ত খুলে যায় এবং উন্নয়নে গতি সঞ্চারিত হয়। সংক্ষেপে সুদ ও লাভের পার্থক্য নিম্নে পেশ করা হলো :.. ০ মুনাফার সম্পর্ক ক্রয়-বিক্রয় বা ব্যবসার সাথে, সুদের সম্পর্ক নগদ খণ ও সময়ের সাথে। পুজি বিনিয়োগের ফলে যে অতিরিক্ত আয় হয় সেটি মুনাফা । নির্ধারিত সময়ের ব্যবধানে পরিশোধের শর্তে খণ দেয়ার পর পূর্ব নির্ধারিত হারে প্রদত্ত অতিরিক্ত অর্থই সুদ। ০ মুনাফা বিক্রেতার পুঁজি, শ্রম ও সমর বিনিয়োগের ফল, কিন্তু সুদের ক্ষেত্রে খণদাতার কোন শ্রম বিনিয়োগ করতে হয় না । ০ মুনাফা অনিধাঁরিত ও অনিশ্চিত, কিন্তু সুদ নির্ধারিত ও নিশ্চিত। ব্যবসায়ী জানেনা তার ব্যবসায় আদৌ লাভ কি ক্ষতি হবে। লোকসান সার্বক্ষণিক তাকে তাড়া করে ফেরে। কিন্তু সুদী মহাজন ঝণ গ্রহীতা মরল কি বাঁচল তাতে তার কিছু যায় আসে না। আসল সহ সুদ তার ঘরে ফিরে. আসবেই। ০ বিক্রেতা ক্রেতার নিকট থেকে যতই মুনাফা আদায় করুক না কেন সেঁটা একবারই আদায় করতে পারবে, কিন্তু সুদ একই মূলধনের উপর বারবার নির্ধারণ এবং আদায় করা যায় (যাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলে থাকি)। ০ মুনাফায় লোকসানের ঝুঁকি বহন করতে হয়, কিন্তু সুদে কোন ঝুঁকি নাই ।৩০ সুতরাং প্রতিটি মুসলমানকে সুদ ও মুনাফার পার্থক্য সম্পর্কে জানতে হবে। ইস্বাম সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করে কথা বলা বা আমল করাকেই পছন্দ করে। কারণ অনুমানভিত্তিক কথাটি যদি সরাসরি আল্লাহর কথার বিপরীত হয় তবে দুনিয়া ও আখিরাত উভয়ই. বরবাদ হয়ে যাবে। অর্থনীতির জটিল তথ্যগত জ্ঞান অর্জনের জন্য গভীরে প্রবেশ করতে না পারলেও ঈমান রক্ষার তাগিদে অন্তত ক্রয়-বিক্রয়, মুনাফা ও সুদের পার্থক্টুকু আত্মস্থ. করা একান্ত প্রয়োজন। মূল্য নির্ধারণ বা দামনীতি সাধারণ অবস্থায় সরকার কর্তৃক দ্রব্যমূল্য নির্ধারণ করে দেয়া ঠিক নয় । কারণ এতে উৎপাদনকারী উৎপাদনে আগ্রহ ও উদ্দীপনা কমে যায়। রসূলুল্লাহ স. বলেছেন : “তোমরা মূল্য বেঁধে দিও না। ইসলামী আইন ও বিচার ১৭ ///.10907079071.00)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।