ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

রিবা ফদল : একই প্রজাতির খাদ্যশস্য নগদ বিনিময়ের ক্ষেত্রে একপক্ষ যদি অতিরিক্ত কিছু দেয় তবে-তাকে রিবা ফদল বলা হয়। যেমন দুই কেজি নিম্নমানের খেজুরের সাথে এক কেজি ভালো খেজুরের বিনিময় করা । রসূলুল্লাহ স. এ ধরনের লেনদেনকে হারাম গণ্য করতেন। রিবা সম্পর্কে কুরআন-হাদীসের ফয়সালা নিযনরূপ : আল-কুরআন : ৮, “যে সুদ তোমরা দিয়ে থাকো, যাতে মানুষের সম্পদের সাথে মিশে তা বেড়ে যায়, আল্লাহর কাছে তা বাড়ে না। আর যে যাকাত তোমরা আল্লাহর সন্তষ্টি অর্জনের উদ্দেশ্যে দিয়ে থাকো তা প্রদানকারী আসলে নিজের সম্পদ বৃদ্ধি করে।'২৪ “তাদের সুদ গ্রহণ করার জন্য যা গ্রহণ করতে নিষেধ করা হয়েছিল এবং অন্যায়ভাবে লোকদের ধন-সম্পদ গ্রাস করার জন্য ।২৫ হে ঈমানদারগণ ! এ চত্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো | এবং আল্লাহকে ভয় করো, আশা করা ঘায় তোমরা সফলকাম হবে ।'২৬ যারা নিজেদের ধন সম্পদ দিনরাত গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের কোন ভয় ও দুঃখ নেই। কিন্তু যারা সুদ খায়, তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো, যাকে শয়তান স্পর্শকরে পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হচ্ছে এই যে, তারা বলে: ব্যবসা তো সুদেরই মতো। অথচ আল্লাহ্‌ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই উপদেশ পৌছে যায় এবং সে বিরত হয়, সে ক্ষেত্রে যা কিছু সে খেয়ে ফেলেছে তাতো খেয়ে ফেলেছেই এবং এ ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেছে। আর এই নির্দেশের পরও যে ব্যক্তি এই কাজ করে, সে জাহান্নামের অধিবাসী । সেখানে থাকবে চিরকাল । আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত ও বিকশিত করেন। আল্লাহ অকৃতজ্ঞ দুস্কৃতকারীকে পছন্দ করেন না?” ২৭ “ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি যথার্থই তোমরা ঈমানদার হয়ে থাকো । কিন্তু যদি তোমরা এমনটি না করো তাহলে জেনে রাখো, এটি আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কিন্তু যদি তোমরা তওবা করো, তাহলে তোমরা নিজের মূলধনের অধিকারী হবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না।"২৮ রসূলুল্লাহ স. এর হাদীস : হযরত আবু হোরায়রা রা. হতে বর্ণিত, রসূলুল্লাহ স. বলেছেন, সুদের গুণাহ্‌্র সত্তরটি স্তর রয়েছে। এর সর্বনিয় স্তর হলো নিজের মায়ের সাথে ব্যতিচারে লিপ্ত হবার সমতুল্য ।'২৯ আবু সাইদ খুদরী রা. থেকে বর্ণিত। একবার বিলাল রা. ভাল জাতের খেজুর নিয়ে রসূলুল্লাহ স.-এর খেদমতে হাজির হলেন। তিনি জিজ্ঞেস করলেন, এসব কোথা থেকে আনলে? বিলাল রা. জবাব দিলেন, আমাদের নিকট নিকৃষ্টমানের খেজুর ছিল, তার দুই সা পরিমাণ দিয়ে উৎকৃষ্ট এক সা খেজুর নিয়ে এসেছি। রসূলুল্লাহ স. বললেন, উহ্‌ ! এ তো নির্ভেজাল সুদ! এমন ১৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।