ব্যবস্থা সুদনির্ভর বা সুদী প্রভাব বলয়ে বেড়ে উঠেছে। তাছাড়া দীর্ঘকাল ইসলামী অনুশাসনের অনুপস্থিতির কারণে ইসলামী আর্থিক লেনদেনও চালু নেই। ফলে এ ক্ষেত্রে মানুষের ধারণা ও জ্ঞান এতই সীমিত যে. তাদের কাছে ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং যেন একটি কাল্পনিক বিষয়। প্রচলিত অর্থনীতি ও ব্যাংকিং কার্যক্রম দ্বারা তাদের চিন্তা ও চেতনা আচ্ছন্ন হয়ে আছে। ইসলামী অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে আর্থ-সামাজিক ক্ষেত্রে সৃবিচার ও সুষম, বন্টন নিশ্চিত করে সামাজিক কল্যাণ সাধন করা। এ লক্ষে ইসলাম ক্রয়-বিক্রয়কে করেছে হালাল আর সুদকে করেছে হারাম। আল্লাহ বলেন, 'যারা সুদ খায়, তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো, যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। তাদের এই অবস্থায় উপনীত হবার কারণ হচ্ছে এই যে, তারা বলে: ব্যবসা তো সুদেরই মতো। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। কাজেই যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে এই উপদেশ পৌছে যায় এবং সে বিরত হয়, সে ক্ষেত্রে যা কিছু সে খেয়ে ফেলেছে তাতো খেয়ে ফেলেছেই এবং এ ব্যাপারটি আল্লাহর কাছে সোপর্দ হয়ে গেছে। আর এই নির্দেশের পরও যে ব্যক্তি এই কাজ করে, সে জাহান্নামের অধিবাসী 1২৩ এক শ্রেণীর লোক বলে, তারাও ১৫%, আমরাও ১৫% তফাৎ কোথায়ঃ প্রকৃতপক্ষে শতকরা হারের সাথে জায়েয-নাজায়েষের মানদণ্ড সম্পর্কিত নয়, মানদণ্ডের সম্পর্ক হলো প্রক্রিয়া ও পদ্ধতির সাথে। রাষ্ট্রীয়ভাবে ইসলামী সমাজ ব্যবস্থার অনুপস্থিতির কারণে ইসলামী ব্যাংকগুলো বাই- মুরাবাহা, বাই-মুয়াজ্জাল এবং বাই-সালাম পদছ্বতিতে ব্যবসা পরিচালনা করতে অধিক স্বাচ্ছন্দবোধ করছে। অর্থাৎ ইসলামী ব্যাংক কেনা-বেচা পদ্ধতিতে বিনিয়োগ পরিচালনা করে থাকে । যা প্রচলিত সুদী ব্যাংকের প্রেজ ও হাইপোথিকেশনের মতো মনে হয়। উল্লেখ্য প্রেজ ও হাইপোথিকেশন দুটি জায়েজ পদ্ধতি ৷ ফলে প্রচলিত.ও ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য সহজে বুঝা যায় না। সুদ : সুদ হারাম। কারণ এটি একটি শোষণের হাতিয়ার । সুদ মানুষকে বিভিন্রভাবে খারাপ কাজে ঠেলে দেয়। কার্পণ্য, হৃদয়হীনতা. স্বার্থপরতা ও নিষ্ঠুরতার অসৎ গুণাবলী সৃষ্টি করে। তাই কুরআন ও হাদীসে এটিকে ধ্বংসাত্মক উপাদান বলে অভিহিত করা হয়েছে। সুদের সংগা | সুদের আরবী শব্দ রিৰা যার অর্থ বৃদ্ধি পাওয়া। পারিভার্ষিক অর্থে “নির্দিষ্ট পরিমাণ অর্থ খণ দেওয়ার পর তার উপর একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে অতিরিক্ত কিছু অর্থ আদায় করলে এ অতিরিক্ত অর্থই সুদ। ত্দ্রপ একই প্রজাতির খাদ্যশস্য কম পরিমাণের বিনিময়ে বেশি পরিমাণ নিলে এ বেশিটুকুই সুদ। প্রথমটি রিবা-নাসিয়া এবং শেষোক্তটি রিবা ফদল। রিবা নামিয়া হলো : খণ নগদ অর্থে অথবা দ্রব্য-সামগীর আকারে যেভাবেই হোক তার উপর সময়ের ভিত্তিতে পূর্বনির্ধারিত হারে অতিরিক্ত কিছু আদায় করা হলে সেই অতিরিক্ত অর্থ বা দ্রব্যকে নাসিয়া সুদ বলা হয়। ইসলামী আইন ও বিচার ১৫ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।