যেমন বিক্রেতা একটি কাপড়ের মূল্য একশত টাকা প্রস্তাব করল, এখানে ক্রয়-বিক্রয় সম্পন্ন হওয়ার জন্য ক্রেতাকে এক শত টাকায় তা ক্রয়ের সম্মতি ব্যক্ত করতে হবে। ক্রেতা এর ব্যতিক্রম করলে ক্রয়-বিক্রয় সংঘটিত হবে না। ইজাব-কবুলের ক্রিয়াটি অতীতকাল বাচক হতে হবে। একজন অতীতকাল এবং. অন্যজন ভবিষ্যতকাল প্রকাশক শব্দ ব্যবহার করলে ক্রয়-বিক্রয় সম্পাদিত হবে না। ক্রয়-বিক্রয় স্থানের শর্ত এই যে, ইজাব-কবুল একই মজলিসে সংঘটিত হতে হবে। মালের দিক থেকে শর্ত ছয়টি : (১) বিক্রিতব্য পণ্যটি বিদ্যমান থাকা অর্থাৎ অনুপস্থিত বেদখল মালের ক্রয়-বিক্রয় সম্পাদিত হবে না। (২) মাল হওয়া॥ অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে পণ্যটি মাল হতে হবে। ইসলামের দৃষ্টিতে হারাম দ্রব্য মাল হিসাবে গণ্য হয় না যেমন শূকর, মদ। (৩) মালটি অর্থের দ্বারা পরিমাপযোগ্য হওয়া। যার কোন আর্থিক মূল্য নাই, তার ক্রয়-বিক্রয় সম্পাদিত হবে না। (8) বিক্রিতব্য মালের ওপর মালিকানা বিদ্যমান থাকা । (৫) মালটি মালিকানাযোগ্য হওয়া। যেমন চন্দ্র, সূ ইত্যাদি মালিকানা অযোগ্য। (৬) বিক্রিতব্য মালটি হস্তান্তরযোগ্য হতে হবে। এছাড়াও কিছু সাধারণ শর্তাবলী রয়েছে, যেমন: (১) ক্রয়-বিক্রয় নির্দিষ্ট সময় সীমার জন্য হওয়া (২) মাল সুনির্দিষ্ট হওয়া (৩) মূল্য নির্দিষ্ট হওয়া (8) ক্রয়-বিক্রয়ে একটা উপকারিতা থাকা চাই। কাজেই যে ক্রয়-বিক্রয় কোন উপকারিতা নাই, তা না করা ভাল (৫) ফাসেদকারী (ক্রটিযুক্ত) শর্ত হতে মুক্ত হওয়া (৬) বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রিতব্য মাল ও মূল্য হস্তান্তরের জন্য সময় ও স্থান নির্ধারিত হওয়া । (৭) ক্রয়-বিক্রয় সৃদমুক্ত হওয়৷ (৮) বায়ে সারফ অর্থাৎ সোনা, রূপা ও মুদ্বা বিনিময় হলে পক্ষদ্ধয় পরস্পর পৃথক হওয়ার পূর্বেই বিনিময়কৃত মাল পরস্পর হস্তগত হওয়া ।(৯) বায় সালামের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল শর্ত বিদ্যমান থাকা ।২২ ক্রয়-বিক্রয় সম্পাদনে শব্দ ফকীহগণ বলেন, তামলিক (মালিক বানোনো) ও তামালুক (মালিক হওয়া)-এর অর্থ জ্ঞাপক যে কোন শব্দ ছারা ক্রয়-বিক্রয় সংঘটিত হয়ে যায়। চাই তা অতীতকাল জ্ঞাপক ক্রিয়াপদ হোক বা বর্তমানকাল জ্ঞাপক। চাই তা বাংলা ভাষায় বলা হোক বা অন্য কোন ভাষায় বলা হোক, তবে ভাষা উভয়ের বোধগম্য হতে হবে। অতীতকাল জ্ঞাপক ক্রিয়া হলে এ ক্ষেত্রে বর্তমান-এর নিয়ত করা আবশ্যক নয়। বরং নিয়ত ছাড়াই ক্রয়-বিক্রয় সংঘটিত হয়ে যাবে। ক্রেতা বা বিক্রেতার কোন একজন বলল, আমি বিক্রি করলাম তারপর অপরজন বলল, আমি ক্রয় করলাম, এতে ক্রয়-বিক্রয় সম্পাদিত হয়ে যাবে। | সুদ ও ক্রয়-বিক্রয়ের মধ্যে পার্থক্য কুরআন-হাদীসের জ্ঞান না থাকার কারণে কেউ কেউ জাহেলী যুগের পৌত্তলিকদের মতই উক্তি করে থাকে যে, ক্রয়-বিক্রয় লব্ধ মুনাফা তো সুদেরই অনুরূপ । বিশেষ করে বিশ্বব্যাপী ইসলামী ব্যাংক ব্যবস্থার সাফল্য ও অথযাত্রায় প্রায়ই উল্লেখিত মন্তব্য করা হয়। বিশ্ব অর্থনীতি ও ব্যাংক ১৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।