ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

টাকার খুচরা পয়সা দিল। (৩) বায়উদ দায়ন বিল আয়ন: একে বায় সালামও বলে। এ প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতার নিকট থেকে পণ্যের দাম অধিম গ্রহণ করে। (8) বায়উল আয়ন বিদ দায়ন: একে বায় মুতলাক (সাধারণ ক্রয়-বিক্রয়) বলে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে কেনা-বেচা হয় তাকে সাধারণ ক্রয় বিক্রয় বলে। যেমন বিক্রেতা এক মণ ধান দিল এবং ক্রেতা তাকে ৩০০ টাকা দিল। দামের দিক থেকে বায় চার প্রকার : (১) মুরাবাহা : বিক্রেতা মালের ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রি করে। (২) তাওলিয়া : ক্রেতা যে দামে ক্রয় করেছে, কোন প্রকার লাভ ছাড়া সে দামেই বিক্রি করে। (৩) ওয়াদিয়া: ক্রেতা যে দামে ক্রয় করেছে, তার চেয়ে কমদামে বিক্রি করে। (8) মুসাওমা : ক্রেতা যে দামে ক্রয় করেছে, তা বিবেচনা না করে যে কোন মূল্যে বিক্রি করে। ইকুমের বিবেচনায় বায় চার প্রকার : (১) সহিহ্‌ ও নাফেয (সঠিক ও কার্যকর ক্রয়-বিক্রয়), এর প্রক্রিয়া এই যে, উভয় পক্ষের নিকট মাল থাকতে হবে। ক্রেতা ও বিক্রেতা জ্ঞান সম্পন্ন হবে, পাগল বা অপাস্ত বয়স্ক হবে-না। চাই ক্রেতা-বিক্রেতা মূল ব্যক্তি হোক বা তাদের উকিল তথা প্রতিনিধি হোক। (২) বায় ফাসেদ: ক্রয়-বিক্রয় কোন শর্তের অনুপস্থিতিতে ত্রুটিযুক্ত, কিন্তু শর্ত পূরণ করলে তা সঠিক হবে ।(৩) বায় বাতিল : যে বিক্রয় মূলগত ও গুণগতভাবেই বাতিল এবং কোনভাবেই সংশোধনযোগ্য নয়। (8) বায় মওকুফ: কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির মাল তার অনুমতি ব্যতীত বিক্রি করে। এ রূপ বায়ের আইনগত অবস্থা হলো-যতক্ষণ মূল মালিকের সম্মতি না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তা সঠিক ও কার্যকরি হবে না।২১ ক্রয়-বিক্রয়ের ভিত্তি ফকিহ্গণ ক্রয়-বিক্রয়ের দু'টি মৌলিক ভিত্তির কথা বলেছেন। এক, উভয় পক্ষের ইজাব ও কবুল অর্থাৎ প্রস্তাব ও সম্মতিদান। দুই, মালিকানা হস্তান্তর । অর্থাৎ ক্রেতার জন্য মালের ওপর এবং বিক্রেতার জন্য দামের ওপর মালিকানা সাব্যস্ত হওয়া। ক্রয়-বিক্রয়ের শর্ত ও হুকুম বায় সংঘটিত হওয়ার জন্য চার ধরনের শর্ত রয়েছে : (১) কিছু শর্ত ক্রেতা ও বিক্রেতাগণের সাথে সংশ্লিষ্ট (২) কিছু শর্ত মূল বেচা-কেনায় আবশ্যক । (৩) কিছু ক্রয়-বিক্রয়ের স্থানের সাথে সংযুক্ত। (8) কিছু শর্ত ক্রয়-বিক্রয়কৃত মালের সাথে সংশিষ্ট । ক্রয়-বিক্রয় সম্পাদনকারী পক্ষদ্বয়ের জন্য শর্ত ২টি : (১) আকেলমন্দ তথা বুদ্ধিজ্ঞান সম্পন্ন হওয়া। পাগল এবং অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি ক্রয়-বিক্রয় চুক্তি সম্পাদনের অযোগ্য। (২) ক্রেতা- বিক্রেতার স্বতন্ত্র ব্যক্তি হওয়া কারণ একই ব্যক্তি ক্রেতা ও বিক্রেতা হতে পারে না। নিজের সাথে কেউ ক্রয়-বিক্রয় চুক্তি সম্পাদন করতে পারে না। মূল ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট শর্ত এই যে, ইজাবের সাথে কবুলের সামঞ্জস্য থাকতে হবে। অর্থাৎ বিক্রেতা যেই মূল্য প্রস্তাব করেছে, ক্রেতার সেই মূল্যে গ্রহণ করার সম্মতি থাকতে হবে। ইসলামী আইন ও বিচার ১৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।