“ক্রেতা ও বিক্রেতা ক্রয়-বিক্রয় শেষে পরম্পর বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ক্রয়-বিক্রয় বাতিল করার এখতিয়ার থাকে। যদি তারা উভয়ে সত্য কথা বলে এবং দোষ বর্ণনা করে, তাহলে এ ক্রয়-বিক্রয়ে উভয়কেই বরকত দান করা হয়। কিন্তু যদি মিথ্যা কথা বলে ও দোষ গোপন করে, তাহলে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত ক্ষতিগ্রস্ত হয়।'১৭ আবু হরায়রা রা. থেকে বর্ণিত। নবী স. বলেছেন, 'তোমরা (বিক্রয়ের পূর্বে) উদ্্রী ও বকরীর বাঁটে দুধ জমিয়ে রেখো না।'১৮ হারাম দ্রব্য যা মানুষের সার্বিক ক্ষতি সাধন করে সে গুলোর ব্যবসা করা এ অন্যায়ের অর্তভুক্ত। যেখানে অপর ব্যক্তি, পক্ষ, গোষ্ঠী, সমাজ ও দেশ ক্ষতিথস্ত হয় তা অরশ্যই কুরআন-হাদীসের আলোকে অন্যায়ভাবে গ্রাস করার অন্তর্ভুক্ত হবে। ব্যবসার গুরুত্ব . ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, উৎপাদন ও বণ্টন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের গোটা জীবনের এক বিশাল অংশ দখল করে আছে এবং তা মানুষের জীবনকে দারুণভাবে প্রভাবিত করে থাকে। তাই ইসলামী অর্থনীতিতে ব্যবসায়ের গুরুতু অপরিসীম। কারণ বাঁচার জন্য মানুষের রিধিকের প্রয়োজন। এ রিযিক পৃথিবীতে সংথাম করে আহরণ করতে হবে। রিযিক আহরণের জন্য মানুষকে ব্যবসা-বাণিজ্য বা বিভিন্ন পেশা গ্রহণ করতে হয়। তাছাড়া পণ্য দ্রব্যাদির আদান-প্রদান এমন একটি প্রয়োজন, যা না হলে মানব জীবন অচল হয়ে পড়ে। কারণ আমার নিকট যা আছে অন্যের নিকট তা নাই, আবার আমার যা নাই তা অন্যের নিকট আছে। তাই পারস্পরিক বিনিময়ের জন্য ইসলামী শরীয়ত ক্রয়-বিক্রয়কে জায়েয ঘোষণা করেছে। কুরআন ও হাদীসে ব্যবসা-বাণিজ্যকে ধন-সম্পদ বিনিময় বা আয়-উপার্জনের মাধ্যম বলা হয়েছে। হালাল উপায়ে আয়-উপার্জন করতে হলে, তার সঠিক পন্থা হলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য করা। বাতিল গন্থায় আয়-উপার্জন করা হারাম। আল্লাহ তাআলা বলেন, “হে ঈমানদারগণ! তোমরা পরস্পরের ধন- সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য করা যেতে পারে ।'১৯ নবী করিম স. ও সাহাবায়ে কেরামসহ ইসলামের বড় বড় ওলামায়ে কেরামগণ ব্যবসা করেছেন। আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত। নবী স. বলেছেন, “বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সঙ্গী হবেন।'২০ সুতরাং ইসলামী অর্থনীতিতে ব্যবসা- বাণিজ্যের গুরুত্ব অত্যধিক। ক্রয়-বিক্রয়ের প্রকার বিনিময়ের দিক থেকে 'বায়' চার প্রকার : (১) বায়'উল “আয়ন বিল 'আয়ন: যেমন এক ব্যক্তি কাপড় দিল, অন্যজন এর পরিবর্তে শস্য দিল। এটি বায়-এর সেই প্রক্রিয়া যাকে প্রচলিত ভাষায় বার্টার সিস্টেম বা পণ্যের বিনিময় বলে। (২) বায়উদ দায়ন বিদ দায়ন: অর্থাৎ অর্থের পরিবর্তে অর্থ প্রদান করা । যেমন এক ব্যক্তি অপর ব্যক্তিকে এক টাকার নোট দিল, অপর ব্যক্তি তাকে এক ১২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।