ব্যবসা-বাণিজ্যে হালাল-হারাম পূর্বেই বলা হয়েছে যে, মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ হলো ক্রয়-বিক্রয় ও ব্যবসা- বাণিজ্য । এ কারণে পবিত্র কুরআন ও হাদীসে এর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্ত আজ মানুষ বিশেষত মুসলমানরা এ হালাল ব্যবসার সাথে বিভিন্নভাবে হারামের মিশ্রণ ঘটিয়েছে খাদায্রব্যসহ অন্যান্য জিনিসে ভেজাল মেশানো, মজুদদারীর মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ফায়েদা লুটা, গ্তারণাপর্ণ দালালীর মাধ্যমে উচ্চ দাম হাকা, মানুষের দৃষ্টি আকর্ষণের নিমিত্ত লোভনীয় বিজ্ঞাপন ও কৃত্রিম উপায় অবলম্বন করা, মিথ্যা শপথ করা, বিক্রিত মালের দোষ ক্রটি গোপন করা, 0৮০. ও 87061171010 এর মাধ্যমে ফায়েদা হাসিল করা, বিভিন্ন কৌশল অবলম্বন করে 1019, ৬৪ না দেয়া, চোরাই কারবার করা, সরকারের প্রাপ্য কর ফাঁকি দেয়া, মাপে বা ওজনে কারচুপি করা ইত্যাদি সকল প্রকার অপকৌশল আল কুরআন ও হাদীসের আলোকে অন্যায়ভাবে আত্মসাৎ এর অর্তভুক্ত। মাপে কারচুপির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, “ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। তাদের অবস্থা এই যে, লোকদের থেকে নেবার সময় পুরোমাত্রায় নেয় এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম দেয়। এরা কি চিন্তা করে নী, একটি মহাদিবসে এদেরকে উঠানো হবে ?১২ এ ছাড়া কুরআন মজীদের বিভিন্নস্থানে ওজনে ও মাপে কারচুপি করার কঠোর নিন্দা করা হয়েছে এবং সঠিকভাবে ওজন ও পরিমাপ করার জন্য কড়া তাগিদ দেয়া হয়েছে। সূরা আনআম এ বলা হয়েছে, “ইনসাফ সহকারে পুরোমাত্রায় ওজন ও পরিমাপ করো। আমি কাউকে তার সামর্থের চাইতে বেশির জন্য দায়িত্বশীল করি না।' আয়াত ১৫২। সূরা.বণী ইসরাঈলে বলা হয়েছে, “মাপার সময় পুরো মাপবে এবং সঠিক পালা দিয়ে ওজন করবে।' আয়াত ৩৫। সূরা আর রহমানে তাকীদ করা হয়েছে. ওজনে কারচুপি করো না, ঠিক ঠিকভাবে ইনসাফের সাথে ওজন করো এবং পাল্লায় কম করে-দিয়ো না। আয়াত ৮-৯। মাপে কম-বেশী করার জন্য হযরত শো"আইর আ. এর সম্প্রদায় আল্লাহর গযবে নিপতিত হয়। প্রতারণাপূর্ণ বিভিন্ন ব্যবসা সম্পর্কে আল্লাহ্র রাসূল স. এর বাণী নিম্নরূপ : আবুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী স. এর নিকট বললো যে, ক্রয় বিক্রয়ে সে প্রতারিত হয়। তিনি বললেন, যখন তুমি খরিদ করবে তখন বলবে, যেন ধোঁকা না দেয়া হয়।'১৩ আবু হুরায়রা রা. বলেছেন, আমি রসূলুল্লাহ স.-কে বলতে শুনেছি : 'মিথ্যা শপথের দ্বারা পণ্য সামগ্রী বিক্রি হয়ে যায় বটে কিন্তু এতে বরকত বা কল্যাণ লুপ্ত হয়ে য়ায়।"১৪ আবদুল্লাহ ইবনে আবু আওফা রা. হতে বর্ণিত। “এক ব্যক্তি তার পণ্যদ্রব্য বিক্রির জন্য বাজারে নিয়ে মুসলমানদের ফাঁকি দেয়ার জন্য আল্লাহর নামে শপথ করে এবং বলে এ মাল সে যত দামে কিনেছে তা এখনও কেউ বলেনি। তখন এ আয়াত নাধিল হয় : “যারা আল্লাহর সাথে কৃত চুক্তি ও নিজেদের শপথ তুচ্ছ মূল্যে বিক্রয় করে ।'১৫ হযরত উমর রা. বলেছেন, “নবী স. প্রতারণাপূর্ণ দালালী করতে নিষেধ করেছেন ।১৬ হাকীম ইবনে হিযাম রা. থেকে বর্ণিত। নবী স. বলেছেন, ইসলামী আইন ও বিচার ১১ ///.10907079071.00)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।