আধুনিক সমস্যার সমাধান বা পর্যালোচনা করতে গিয়ে ইসলামী অর্থনীতিও সাধারণের জন্য কিছুটা জটিল রূপ ধারণ করেছে। ফলে সে সমস্ত জটিল বিষয়ের আলোকে যুগ যুগ ধরে চলে আসা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নৈতিক কর্মকাণ্গুলো ইসলামের আলোকে চিহ্নিত করাও কষ্ট সাধ্য ব্যাপার । ইসলামী অর্থনীতির এক বিরাট অধ্যায় হলো ক্রয়-বিক্রয় (83175 &. 561178)। একে ইসলামী অর্থনীতির ভিত্তি বলা চলে। কারণ ট্রেডিশনাল অর্থনীতির ভিত্তি যদি সুদ হয় এবং একে ঘিরেই তা আবর্তিত “হয়, তবে ইসলামী অর্থনীতির ভিত্তি ক্রয়-বিক্রয় (3178 & 9911178)-কে ঘিরে আবর্তিত হওয়াই স্বাভাবিক। ্রয় বিক্রয়ের সংগা ও পরিচিতি 'ৰায়' শব্দটি দুই বিপরীত অর্থবোধক তথা ক্রয়-বিক্রয় উভয় অর্থেই ব্যবহৃত হয়। যেমন ইবনে উমর রা. নবী স. থেকে বর্ণনা করেন: “তোমাদের কেউ যেন অন্য কারো ক্রয়ের উপর ক্রয় না করে।'ও তবে 'বায়' এর প্রকৃত অর্থ বিক্রয়। কারণ ক্রয়ের জন্য 'শিরা' শব্দ ব্যবহৃত হয়।৪ প্রকৃত পক্ষে যেখানে ক্রয় সেখানেই বিক্রয়, আর যেখানে বিক্রয় সেখানে ক্রয়। কারণ যে ক্রয় করেছে তার নিকট আর একজন বিক্রয় করেছে এবং যে বিক্রয় করেছে তার কাছ থেকে আর একজন ক্রয় করেছে। সুতরাং 'বায়' উভয় অর্থই বোঝাবে। বায় ও শিরা এর শাব্দিক অর্থ হলো: একটি জিনিসকে অন্য জিনিসের সাথে বিনিময় করা । হানাফী মাযহাৰ মতে এর পারিভাষিক অর্থ হলো “কাউকে একটি মালের বিনিময়ে অন্য মালের মালিক রানিয়ে দেয়া+' অন্য মতে “পারস্পরিক সম্মতিক্রমে একটি মালকে অন্য মালের সাথে বিনিময় করা।৫ অন্য মতে “একজনের মাল অপরজনের মালের সাথে পারস্পরিক স্বেচ্ছাসম্মতির ভিত্তিতে বিনিময় করাকে ক্রয়-বিক্রয় বলে।"৬ ফিক্হের গ্রস্থাবলীতে . কিতাবুল বুযু* বলতে পণ্যের ক্রয়-বিক্রয়, শিল্প-উৎপাদন ও বাণিজ্যিক লেনদেন সবকিছুকেই বুঝায় 1৭ ব্যবসা-বাণিজ্য : আরবী তিজারাত পরিভাষাটি বহুল প্রচলিত একটি শব্দ, যার অর্থ ব্যবসা- বাণিজ্য। আল কুরআনের আট-নয়টি আয়াতে শব্দটির উল্লেখ আছে। ইমাম রাগিবের ব্যাখ্যায় শব্দটির অর্থ করা হয়েছে “মুনাফা লাভের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগ. ও ব্যবহার করা ।৮ ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকে মূলত তিজারাত বলা হয়। আল্লাহ তাআলা বলেন, “তারা হিদায়াতের বিনিময়ে রষটতা ক্রয় করেছে। ফলে তাদের ব্যবসা মোটেই লাভজনক হয়নি। এরা সুপধত্রাপ্ত নয়।'৯ উল্লেখিত আয়াতে হিদায়াত ও ভ্রষ্টতাকে পণ্য ও মূল্য বলা হয়েছে এবং এ কর্মটিকে তিজারাত বলা হয়েছে। ব্যবসা-বাণিজ্যকে আল্লাহ তাআলা হালাল করেছেন এবং এটিকে আয়-উপার্জনের মাধ্যম হিসাবে ব্যবহারের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, “হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের ধন- সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা-বাণিজ্য অনুমোদিত এবং কখনো একে অপরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত মেহেরবান।'১০ 'আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম ।'১১ ১০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।