পদার্থ বিজ্ঞানে কোয়ান্টাম মতবাদ আবির্ভাবের পর এবং ১৯৩০ সালে ডব্লিউ হাইসেনবার্গ কর্তৃক সন্দেহের মূলনীতি উপস্থাপনার গর এ মতবাদের প্রতিষ্ঠাতাদের কয়েকজন অদৃষ্টবাদের মূলনীতি এবং পারমাণবিক রাজ্যে প্রকৃতির সমরূপতর মূলনীতি অস্বীকার করেন। তাদের দৃষ্টিতে মাইক্রোফিজিক্সের একটি পরিসংখ্যানগত মর্যাদা আছে। তারা অনেকগুলো একজাতীয় পরীক্ষণের গড় টেনে এবং একক পরীক্ষণের ব্যতিক্রম অনুমোদন করে তা তুলে ধরেন। অধিকাংশ পদার্থবিদ, প্রাঙ্ক এবং আইনস্টাইনের মত বিখ্যাত ব্যক্তিদের কিছু ব্যতিক্রম বাদে, নতুন মতবাদ গ্রহণ করেন এবং তার গোড়া ব্যাখ্যা যার পরিস্থিতি এখনও বিরাজমান, যদিও সময় গড়িয়ে যাওয়ায় বিরুদ্ধবাদীদের সংখ্যা বেড়ে গেছে। আইনস্টাইন, প্রাক এবং অন্যান্য বিখ্যাত পদার্থবিদ মহাবিশ্ব পরিচালনার সন্তাব্যতার আইনটি গ্রহণ করতে পারেননি । তাদের মতে, প্রকৃতির মুহূর্তগুলো নির্দিষ্ট আইনের সূত্রের মাধ্যমে ব্যাখ্যাত হওয়া উচিত এবং একটি স্থায়ী ভিত্তি স্পষ্ট পরিসংখ্যানগত আচরণের মধ্যে প্রতিষ্ঠা পাওয়া বিধেয়। কেউ সস্ভাব্যতার বিধি ব্যবহার করেন হয়ত। কারণ যে বিধি প্রচলিত আছে তা যথাযথ জানা নেই অথবা বৃহৎ নম্বরগুলোতে হস্তক্ষেপ করার অসুবিধা থাকে। এ প্রসঙ্গে আইনস্টাইন নিম্নোক্ত মতামত ব্যক্ত করন আমি দোষ স্বীকার না করে পারি না যে, আমি উক্ত ব্যাখ্যায় শুধুমাত্র সাময়িক গুরুত্ব আরোপ করেছিলাম। বাস্তবতার আদর্শের সম্ভাব্যতার উপর আমি এখনও বিশ্বাস করি, মতবাদটি সম্পর্কে বলা যায় যা নিজেরাই কোন বস্তুকে উপস্থাপন করে এবং শুধুমাত্র তাদের ঘটনার সল্ভাব্যতা সম্পর্কে করে না।৮ আইনস্টাইন ১৯২৬ সালের ডিসেম্বরে মেক্সবর্নকে লেখা চিঠিতে বলেন, কোয়ান্টাম মেকানিক্স অবশ্যই চিত্তাকর্ষক। কিন্তু একটি আন্তকষ্ঠ আমাকে বলছে যে, এটা আসলে প্রকৃত কোন বিষয় নয়। মতবাদটি অনেক কিছুই বলে কিন্তু পুরনো বিষয়টির গোপনীয়তার কাছে প্রকৃতপক্ষে নিয়ে যেতে পারে না। আমি যে কোনভাবে প্রভাবিত হয়েছি যে, তিনি (আল্লাহ) পাশা খেলছেন না।৯ দুর্ভাগ্যবশত সাম্প্রতিক বছরগুলোতে আমরা কজন মুসলমান পণ্ডিতের সানিধ্যে এসেছিলাম যারা কোয়ান্টাম মেকানিক্সকে তাদের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে আশআরিয়াদের পরিত্যক্ত মতবাদটি গ্রহণ করেছেন। আমরা নিয়োক্ত পটভূমিতে এ দৃষ্টিতঙগীকে তুলে ধরছি ঃ ক. আমরা যদি পারমাণবিক ও পরা-পারমাণবিক বিশ্বের কারণতত্বের বৈধতা অস্বীকার করি তবে তা সমগ্র বিশ্ব সম্পর্কে এই মূলনীতিকে বিকৃত করা বোঝাবে। কেননা কারণতত্্র পৃথিবীর বিভিন্ন অংশের সম্মিলনের সাথে সম্পর্কিত। খ. কারণতত্ত্রের মূলনীতি যদি মিথ্যা প্রমাণিত হয়, তবে যুক্তি-প্রমাণ ও সিদ্ধান্তের ক্ষেত্রের মাঝে কোন সম্পর্ক থাকে না, কেননা ক্ষেব্রটি হচ্ছে কারো সিদ্ধান্ত গ্রহণের কারণ। কারণতব্ের নীতিমালা ব্যতিরেকে যুক্তির কোন সিদ্ধান্ত হবে না এবং যে কোন ক্ষেত্র থেকে একজন যে কোন সিদ্ধান্তে আসতে পারবে এবং কোন কিছু প্রমাণ করা ও না করার মাঝে কোন পার্থক্য থাকবে না। ১০৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।