ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

“পবিত্র ও মহান তিনি যিনি যমীন থেকে উৎপন্ন করেন উদ্ভিদকে এবং তাদের বিভিন্ন প্রকারকে এবং যা তারা জানে না, তার প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।' (৩৬ $ ৩৬) এবং আমাদেরকে অবশ্যই না দেখা বিষয়ের উপর বিশ্বাস করতে হবে অর্থাৎ অতি প্রাকৃত সত্যের উপর £ “এটা সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহ্যেগারদের জন্য, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে ব্যয় করে।' (২ ৪ ২-৩) মানব জ্ঞানের সীমাবদ্ধতার উপর এবং অদেখা বিষয়ের উপর বিশ্বাস আমাদের জন্য একটি উত্তেজক বিষয় যাতে আমাদের মন জ্ঞানার্জন অবস্থায় বন্ধ হয়ে না যায় এবং তা এমন চিন্তা না করে যে, আমরা সবকিছু আবিষ্কার করে ফেলেছি। কারণতত্বের মূলনীতি এই মূলনীতি বলে যে, প্রতিটি ঘটনার একটি কারণ রয়েছে। এই মূলনীতির দুটো গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত আছে ঃ ১. অদৃষ্টবাদের মূলনীতি $ যে কোন কারণের কর্মফল থাকে, কারণ ছাড়াও ফলাফল থাকে এবং কারণ ছাড়া কোন কর্মফল থাকা অসম্ভব। ২. প্রকৃতির সমরূপতার মূলনীতি $ একই ধরনের কারণের ফলস্বরূপ একই' ধরনের ফলাফল পাওয়া যায়। বহু দিনের বহু সময়ের বহু বৈজ্ঞানিকের স্বতঃসিদ্ধ ধারণা যে, জড় জগত পরিচালনা করার জন্য কিছু নিয়ম-কানুন রয়েছে। কারণতন্তের মূলনীতি স্বতঃসিদ্ধ যে, প্রাকৃতিক ইন্্িয়গরাহ্য বন্তসমূহের উপর ব্যব্ধত যে কোন আইনের প্রয়োগ এর অর্থ প্রদান করে। পবিত্র কুরআনে এ ব্যাপারে বিভিত সূত্রে আমরা উদ্ধৃতি পেয়ে থাকি। বিশ্বে আপ্লাহর অপরিবর্তনীয় পদ্ধাতি সম্পর্কে অনেকগুলো আয়াত রয়েছে ঃ “তারা কি কেবল পূর্ববরতীদের দশারই অপেক্ষা করছে। অতএব আপনি আল্লাহর বিধানে পরিবর্তন পাবেন না।' (৩৫ 8৪৩) 'এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই।' (৩০ 8 ৩০) এমন আরো আয়াত রয়েছে যেগুলোতে বিশেষ ঘটনাসমূহের সংঘটিত হওয়ার সুনির্দিষ্ট কৌশল বর্ণিত হয়েছে £ | “আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। (২৩ £ ১২) আর যিনি আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল-ফসল উৎপাদন করেছেন।' (২৪ ২২) ১০২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।