“তিনিই সেই মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময়, আর চন্দ্রকে ফ্রি আলো বিতরণকারীরূপে, অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মনধিলসমূহ, যাতে তোমরা জানতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ সেই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে।' (১০ 8৫) একতৃবাদের মূলনীতির উপর দৃঢ় বিশ্বাস গবেষক-পঞ্জিতকে প্রকৃতির বিচ্ছিন্ন কোন অংশ এবং জড় বিশ্বের শৃঙ্খলা ও এঁক্যের বদলে সামথ্িক দিকের প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে সমর্থ করে। অন্যদিকে দৃঢ় বিশ্বাস ব্যতিরেকে প্রকৃতিতে শৃঙ্খলা ও সমন্বয়ের উপস্থিতিতে বৈজ্ঞানিক অনুসন্ধান কোন স্বতসিদ্ধ মূল্যমান বহন করবে না এবং শেষফল হিসেবে তা অস্থায়ী মান পাবে। কোন কোন বৈজ্ঞানিক একতৃবাদের মূলনীতির প্রতি বিশ্বাস বা মনোযোগ না দিয়ে প্রকৃতির শৃঙ্খলা ও সমন্বয়ের ব্যাপারে বিশ্বাস করেন; কিন্তু আমাদের দৃষ্টিতে তাওহীদের বিশ্বাস ছাড়া মহাজাগতিক শৃঙ্খলার জন্য অন্য কোন সন্তোষজনক ব্যাখ্যা নেই। ২. বহির্িস্বের বাস্তবতা আমরা পূর্বেই বলেছি, কুরআনের দৃষ্টিতে ইন্ডিয় জ্ঞানের বাইরে একটি বাস্তব বহির্বিশ্ব রয়েছে ঃ “আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ত থেকে এমন অবস্থায় বের করেছেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন।' (১৬ £ ৭৮) “যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্য করেছেন পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌছতে পারো এবং যিনি সবকিছুর যুগল সৃষ্টি করেছেন এবং নৌযান ও চতুষ্পদ জন্তকে তোমাদের জন্য যানবাহনে পরিণত করছেন" (৪৩ ঃ ১০, ১২) দৃশ্যমান জগতের উপর বিশ্বাস স্থাপন করা সকল জড় এবং প্রাকৃতিক বিজ্ঞানের ভিত্তি। এ বিশ্বাস ছাড়া যে কোন বৈজ্ঞানিক সাধনা ব্যর্থ ও খেলাধুলায় পরিণত হবে। বৈজ্ঞানিকদের কর্মকাণ্ডে এ বিশ্বাস সব সময় শক্তিশালী উজ্জীবক। প্রাঙ্ক এ বিষয়টিকে সুন্দরভাবে ব্যক্ত করেছেন ঃ পছন্দনীয় এবং অতি সহজাত মনগুলো এবং ক্যাপলার, নিউটন, লিবনিজ ও ফ্যারাডের মত মানুষ বহিরবিশ্বের বাস্তবতার বিশ্বাসে এবং উচ্চ কারণের আদর্শ ও তার বাইরের কিছু বিষয়েও অনুপ্রাণিত হয়েছিলেন। ৩. মানব জ্ঞানের সীমাবদ্ধতা আমরা কুরআন থেকে শিখে থাকি যে, মানবজ্ঞান সীমাবদ্ধ । “এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে।' (১৭ £ ৮৫) এমন অনেক বিষয়ই আছে যা আমাদের জ্ঞানেন্দ্িয় অনুধাবন করতে পারে না ঃ “তোমরা যা দেখ আমি তার শপথ করছি এবং যা তোমরা দেখ না তারও ।' (৬৯ £ ৩৮-৩৯) “আল্লাহ যিনি উর্ধদেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তত্ত ব্যতীত, তোমরা তা দেখছো' (১৩ $২)। ইসলামী আইন ও বিচার ১০১ ///.10907079071.00])
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।