৪. অকারণ অস্বীকৃতি এবং সমর্থন বিচারে ভুল হওয়ার একটি প্রধান সূত্র হচ্ছে অনুমান ভিত্তিক জ্ঞান উপস্থাপন করা ঃ “অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।' (৫৩ $ ২৮) বৈজ্ঞানিক গবেষণার একটি গুরুতুপূর্ণ মূলনীতি হচ্ছে, কারণ ছাড়া কেউ কিছু গ্রহণ বা বাতিল করতে পারবে না £ “যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চক্ষু ও অন্ত£করণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে।' (১৭ $ ৩৬) বৈজ্ঞানিক গবেষণার একটি প্রাচীন মূলনীতি আমরা পূর্বেই উল্লেখ করেছি যে, বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড ও পরীক্ষা কার্ষের এক সুসমন্বয়। এ চেষ্টাকে সাফল্যমণ্ডিত করতে এবং সঠিক ফল পাওয়ার নিশ্চয়তা দিতে কাউকে যেকোন বৈজ্ঞানিক কর্মকাণ্ডের কিছু প্রাচীন মূলনীতি অনুসরণ করতে হয়। এমন মূলনীতির প্রকার ও ব্যাখ্যার ভিন্নতা আছে। আমাদের মনে হয় কুরআনকে নিজেদের দিকনির্দেশক হিসেবে গ্রহণ করলে, সাথে যুক্তিবিজ্ঞানের মূলনীতিকে রেখে (অর্থাৎ বিরুদ্ধহীনতার মূলনীতি) যে কেউ নিচের প্রান মৃলনীতিগুলোকে বৈজ্ঞানিক কর্মকাণ্ডের জন্য গ্রহণ করতে পারে। ১.একতৃবাদের মূলনীতি (তাওহীদ) কুরআনের দৃষ্টিতে কারো নিজের অনুসন্ধিৎসার স্বার্থে প্রকৃতি-চর্চা করা যাবে না। এটা মহামহিম সৃষ্টিকর্তা ও মহাবিশ্বের পরিচালকের সন্তুষ্টির জন্য হতে হবে। সকল প্রাকৃতিক সৃষ্টি মহাশক্তিধরের নিদর্শন এবং তাদের ব্যাপারে যে কোন গবেষণা আমাদেরকে তার কাছেই নিয়ে যাবে। তদুপরি পবিত্র কুরআনে আদেশ, এঁক্য, জড়বিশ্বের উপস্থিতি সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে : “তিনি প্রত্যেক বন্ত সৃষ্টি করেছেন, অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে।' (২৫ ৪২) 'তুমি করুণাময় আল্লাহর সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টি ফিরাও; কোন ফাটল দেখতে পাও কি?' (৬৭ $ ৩) | “আমি নভোমগুল, ভূমগ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ত্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি। কিন্ত্র তাদের অধিকাংশই বোঝে না।' (88 $ ৩৮-৩৯) এই মহাজাগতিক আদেশ এবং সমন্বয় মহাবিশ্বের সৃষ্টিকর্তা ও সমন্বয়কারীর আরোপিত £ “যদি নভোমণ্ডলে ও ভূমগ্ুলে আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্য থাকত তবে উভয়ের ধ্বংস সাধিত হতো।' (২১ $ ২২) “এটা আল্লাহর কারিগরি- যিনি সবকিছুকে করেছেন সুসংহত ।' (২৭ ৪৮৮) এরা কি কুরআনের প্রতি লক্ষ করে না? এটা যদি আল্লাহ ছাড়া অপর কারো পক্ষ থেকে হতো তবে তারা এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেতো। (8 ৪৮২) ১০০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।