বর্ষ ৩, সংখ্যা ১০, পৃষ্ঠা : ৯২৪ জাফর আহমাদ ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে জীবনের সব ক্ষেত্রের মতো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কল্যাণ ও অকল্যাণের বিষয়গুলো স্পষ্ট করে বর্ণনা করেছে। ব্যবসা সম্পর্কে আল কুরআনের মৌলিক কথা হলো : “হে ঈমানদারগণ ! তোমরা পরস্পরের ধন-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তবে ব্যবসা করবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এবং কখনো [স্বার্থের কারণে) একে অপরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত মেহেরবান।১ “আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম ।'২ আদর্শ ইসলামী শাসনের যুগে ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর দেয়া বিধি-বিধান পুরোপুরি মেনে চলা হতো । ফলে সেখানে বর্তমান যুগের ন্যায় বৈজ্ঞানিক উৎ্ককর্ষতার উন্মেষ না ঘটলেও সমাজের সর্বস্তরে কল্যাণের বারিধারা প্রবাহিত ছিল। বর্তমান বিজ্ঞান ব্যবসা- বাণিজ্যসহ সমাজ-সভ্যতার সকল ক্ষেত্রকে দশ কদম এগিয়ে দিলেও, অনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে আজো পিছনের মজবুত খুঁটিতে বেঁধে রেখেছে। দুর্নীতি ও দুরাচার আমাদের পিছু ছাড়ছে না। বিশেষত বাংলাদেশে এ সংকট আরো প্রকট। নৈতিকতার মত মৌল উপাদানকে বিজ্ঞানের সাথে যুক্ত করার সুপারিশ করা যেতে পারে। কারণ নৈতিকতাহীন বিজ্ঞান পৃথিবীকে নৈরাজ্যের দিকেই ঠেলে দিয়েছে। এখানে ক্রয়-বিক্রয় বা ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিধি-বিধান বর্ণনা করা আমাদের উদ্দেশ্য নয়। কারণ আলহামদুলিল্লাহ ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত অনেক বই-পুস্তক বাজারে এসেছে। আমাদের দৈনন্দিন ক্রয়-বিক্রয় ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু নৈতিক বিষয় তুলে ধরাই মূল লক্ষ, যেগুলোকে আমাদের ব্যবসায়ীরা কোন ক্ষেত্রে কম গুরুত্ দেন আবার কোনো ক্ষেত্রে আদৌ গুরুত্ব দেন না। বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলামী ব্যাংকিং অর্থনৈতিক ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তনের সুচনা করেছে তার প্রেক্ষিতে ইসলামী অর্থনীতি সম্পর্কে আরো বেশি করে জানার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। আলহামদুলিল্লাহ ইসলামী অর্থনীতিবিদগণ বসে নেই, চাহিদার পাশাপাশি ইসলামী শরীয়ার আলোকে তাঁরা তথ্যের যোগান দিয়ে যাচ্ছেন। অর্থনীতি আগাগোড়া একটি ব্যবহারিক বিষয়। সাধারণ অর্থনীতির বিষয়াবলীকে ইসলামের আলোকে ঢেলে সাজানো, লেখক : জাফর আহমাদ, প্রিশ্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:। ///.10907079071.00]1)
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.