কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ 288
📝 Text 📖 PDF

কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ CoD বুঝতে পেরে আমাদেরকে বললেনঃ তোমাদের কি হয়েছে? আমরা বললামঃ হে আল্লাহ্‌র রাসূল! আপনি একদা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন। আলোচনাটি করেন কখনো আপনি নিচু স্বরে আবার কখনো উচ্চ স্বরে। এমনকি আমরা তখন ভাবছিলাম, হয় তো বা দাজ্জাল সামনের এ খেজুর বাগানেই। তখন রাসূল £& বললেনঃ দাজ্জাল কেন বরং অন্য ব্যাপারই আমি তোমাদের উপর বেশি আশঙ্কা করছি। দাজ্জাল যদি আমি থাকতেই বের হয়ে যায় তা হলে আমি একাই তার জন্য যথেষ্ট । আর যদি সে আমার পরে বের হয় তা হলে প্রত্যেকেই নিজ দায়-দায়িত্ব নিজেই বহন করবে। তরে আল্লাহ্‌ তাআলাই তখন প্রত্যেক মুসলমানের সহায় হবেন। এর সকল কথা এখন সঠিক বলে প্রমাণিত হচ্ছে। এতে করে সত্যিকার ঈমানদারের ঈমান আরো বেড়ে যাচ্ছে এবং সঠিক ইসলামকে তারা আরো ভালোভাবে আকড়ে ধরছে। কিয়ামতের নাম সমূহঃ কিয়ামতের অনেকগুলো নাম রয়েছে। কেউ কেউ তো তা আশি পর্যন্ত উল্লেখ করেছেন। আমি শুধু এখানে এর কয়েকটি প্রসিদ্ধ নামই উল্লেখ করছি। যা নিয়রূপঃ ১. *"আস্সা’আহ্‌"। আল্লাহ্‌ তা’আলা বলেনঃ {4 DIE 0} (গাফির/মু'মিন : ৫৯) অর্থাৎ কিয়ামত নিশ্চয়ই অবশ্যন্তাবী ; এতে কোন সন্দেহ নেই। ১. "উয়াওমুল বা’সি"। আল্লাহ্‌ তা’আলা বলেনঃ

— Page 9 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.