কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(066 কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ দাবি করে, সে একজন নবী। যখন সে জানতে পারলো, ব্যাপারটি খলীফা পর্যন্ত পৌঁছে গেছে তখন সে সুকৌশলে আত্মগোপন করলো। কিন্তু তার বড়ো দুর্ভাগ্য এই যে, জনৈক সুকৌশলী বসরা অধিবাসী অতি অল্প সময়ে তার খাটি ভক্ত বনে যায়। তখন হারিস্‌ তার ভক্তিতে অতি আপ্লুত হয়ে সর্বদা তার জন্য নিজ দরোজা খুলে দেয়। এ সুযোগে লোকটি খলীফার কাছে সংবাদ পৌঁছিয়ে কিছু সংখ্যক অনারব সৈন্য সাথে নিয়ে তাকে আটক করে। তাকে খলীফার কাছে পৌঁছানো হলে তিনি কিছু সংখ্যক মুফতী সাহেবকে তাকে বুঝানোর দায়িত্ব অর্পণ করে। তাতে কোন ফায়েদা হয়নি বলে পরিশেষে খলীফা তাকে শূলে চড়িয়ে হত্যা করেন। আব্বাসী খিলাফতামলে এভাবে আরো অনেকেই নবুওয়াতের দাবি করে। তবে তা এতটুকুও ধোপে টিকেনি। আমাদের নিকটবর্তী ভারত বর্ষেও অদূর অতীতে এক মিথ্যুক বের হয়। যার নাম ছিলো মির্জা গোলাম আহ্মাদ কাদিয়ানী। সেও নবুওয়াতের দাবি করে। সে বলেঃ আমি মাসীহ্‌। আমি মার্ইয়াম। আমি যিল্লী নবী। ইত্যাদি ইত্যাদি। সর্বজন শ্রদ্ধেয় শায়েখ হযরত সানাউল্লাহ্‌ (রহিমহুল্লাহ তার কঠিন প্রতিবাদ করেন। এমনকি পরিশেষে তেরোশত ছাব্বিশ হিজরী সনে গোলাম আহ্মাদ কাদিয়ানী হযরতকে এ বলে চ্যালেঞ্জ করে যে, ঠিক আছে আমি দোআ করছি, আমাদের মধ্যকার মিথ্যুক লোকটি যেন অন্য জন জীবিত থাকাবস্থায় মহামারীর মতো কঠিন রোগে আক্রান্ত হয়ে অতি সত্বর মৃত্যু বরণ করে। দুর্ভাগ্য বশতঃ দো'আটি তার পক্ষেই কবুল হয়ে যায়। তাই সে উক্ত দো'আর তেরো মাস দশ দিন পরই কলেরা রোগে মৃত্যু বরণ করে। এখনো আছে তার অনেক অনুসারী । এভাবেই মিথ্যুকরা একের পর এক বের হতে থাকবে। যাদের মধ্যে সর্বশেষ মিথ্যুক হবে কানা দাজ্জাল। হযরত সামুরাহ্‌ বিন্‌ জুন্দুব ২৬ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল $& একদা

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।