(064 কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ মুকাবিলা করে। কিন্তু শেষ পর্যন্ত সে আর টিকতে পারলো না। বরং বীর বাহাদুর ওয়াহশী বিন্ *হার্ব & এর হাতেই তার জীবন সমাধি হয়। ইয়েমেনের আস্ওয়াদ *আনৃসীও একদা নবুওয়াতের দাবি করে। সে তার সে এলাকার মুসলমানদেরকে তার মুকাবিলা করতে আদেশ করে চিঠি পাঠান। তারা রাসূল % এর আদেশে উদ্বুদ্ধ হয়ে তার সুকঠিন মুকাবিলা করে তাকে তার ঘরেই হত্যা করে। এ ব্যাপারে তার জনৈকা স্ত্রী মুসলমানদেরকে বিশেষ সহয়োগিতা করেন। তিনি ছিলেন একজন খাটি ঈমানদার। তার আসওয়াদ *আন্সীকে হত্যা করার পর অত্র এলাকায় ইসলাম ও মুসলমানরা পুনরায় জয়যুক্ত হয়। রাসূল ঞ কে এ ব্যাপারে জানানোর বু পূর্বেই তিনি ওহীর মাধ্যমে খবর পেয়ে সবাইকে আস্ওয়াদ এর হত্যার ব্যাপারটি জানিয়ে দেন। তার হত্যার পূর্বে সে ইতিমধ্যেই তিন বা চার মাস ইয়েমেনের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। সাজাহ্ বিন্তুল *হারিস্ তাগলিবী নামক জনৈকা মহিলাও একদা রাসূল & এর ইন্তিকালের পর নবুওয়াতের দাবি করে। সে ছিলো একজন খ্রিস্টান আরব। তার অনুসারীরা যুদ্ধ করতে করতে বানু তামীম হয়ে ইয়ামামায় পৌঁছে। সেখানে পৌঁছে মহিলাটি মুসাইলামাহ্ এর সাথে সাক্ষাৎ করে তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়। তখন মিথ্যুক মুসাইলামাহ্ তার উপর অতি সন্ত হয়ে তাকে বিবাহ্ বন্ধনে আবদ্ধ করে নেয়। তবে মুসাইলামাহ্ এর মৃত্যুর পর সে পুনরায় ইসলামে ফিরে আসে এবং তার ইসলাম সত্য বলে প্রমাণিত হয়। তুলাইহাহ্ বিন্ খুওয়াইলিদ আসাদী নামক জনৈক ব্যক্তিও একদা নবুওয়াতের দাবি করে। মিথ্যুকটি নবম হিজরী সনে তার বংশের এক
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।