কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ (31১ ক. নভোমগুলীয় নিদর্শন সমূহ। যেমনঃ রাসূল £& এর যুগে চন্দ্রের বিদীর্ণ হওয়া, চাদ উঠতেই বড় হয়ে উঠা, পশ্চিম আকাশে সূর্য উঠা ইত্যাদি ইত্যাদি। খ. ভূমণ্ডলীয় নিদর্শন সমূহ। যেমনঃ দাজ্জালের আবির্ভাব, *ঈসা ১৪ এর অবতরণ, ইয়াজ্জ-মাজুজের উথান ইত্যাদি ইত্যাদি। নিম্নে এমন কিছু কিয়ামতের নিদর্শন সমূহ নিয়ে আলোচনা করা হবে যা শুধু বিশুদ্ধ হাদীস কর্তৃকই প্রমাণিত। তরে নিদর্শনগুলো আলোচনার সময় নিশ্চিত ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। কারণ, এ ব্যাপারে কোন বিশুদ্ধ এক বা একাধিক হাদীস বর্ণিত হয়নি। এতদৃসত্তেও সে নিদর্শন সমূহ প্রথমে উল্লেখ করা হয়েছে যা ঘটে গেছে বলে উলামায়ে কিরাম ধারণা করছেন। এরপর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাকিগুলোকেও আগপর করা হয়েছে। এ কথা সবার স্মরণ রাখতে হবে যে, কিয়ামতের কিছু কিছু ছোট নিদর্শনের আবির্ভাব সাহাবাদের যুগেই ঘটে গেছে এবং তা দিন দিন আরো বেড়ে যাচ্ছে ও যাবে। এমনকি কিয়ামতের পূর্বক্ষণে তা সমাজের রন্ধে রন্ধে একেবারেই বদ্ধমূল হয়ে পড়বে। যেমনঃ জ্ঞানের বিদায় ও মূর্খতার আবির্ভাব। তা দিন দিন বেড়েই যাচ্ছে। এমনকি তা ধীরে ধীরে চরম আকারে ব্যাপক রূপ ধারণ করবে। তবে কিছু আলিম তো থেকেই যাবে। কিন্তু তারা হবে সমাজে একেবারেই অপরিচিত এবংনিগৃহীত। কোন বস্তু বা বিষয় কিয়ামতের নিদর্শন বলে সাব্যস্ত হলে তা এটা প্রমাণ করে না য়ে, উক্ত বস্তু বা বিষয় হারাম ও নিন্দনীয়। যেমনঃ অট্টালিকা নির্মানে রাখালদের প্রতিযোগিতা, মালের আধিক্য ইত্যাদি নিশ্চয়ই হারাম ও নিন্দনীয় নয়। বরংকিছু কিছু নিদর্শন জায়িয এবং ওয়াজিবও রয়েছে।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।