কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ ৫77) পরিশিষ্ট ৪ কিয়ামতের ছোট-বড় আলামতগুলোর দীর্ঘ আলোচনা থেকে আমরা যা সংক্ষেপে জানতে পারলাম তা নিম্নরূপঃ ১. কিয়ামতের আলামতগুলোতে বিশ্বাস গায়েবে বিশ্বাসের শামিল। সুতরাং কোন মুসলমান কিয়ামতের আলামতগুলোতে বিশ্বাস না করে সত্যিকার মুমিন হতে পারবে না। ২. কিয়ামতের আলামতগুলোতে বিশ্বাস পরকালে বিশ্বাসের শামিল। ৩. রাসূল : থেকে বিশুদ্ধ বর্ণনায় যা প্রমাণিত চাই তা মুতাওয়াতির হোক অথবা ব্যক্তি বিশেষের বর্ণনা তা বিশ্বাস করতে ও মানতে হবে। তা কখনো কোনোভাবেই প্রত্যাখ্যান করা যাবে না। কারণ, আকীদা-বিশ্বাস বর্ণনা দ্বারাও প্রমাণিত। ৪. রাসূল && নিজ উম্মতকে যা ঘটে গেছে অথবা যা ঘটরে সব কিছুই বর্ণনা করেছেন। আর এ ব্যাপারে কিয়ামতের আলামত সংক্রান্ত বর্ণনাই বেশি। €. কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ্‌ তাআলাই রাখেন। আর কেউ নন। চাই তিনি নবী-রাসূল হোন অথবা নিকটতম ফিরিশ্তা। ৬. দুনিয়ার বয়স সংক্রান্ত কোন শুদ্ধ হাদীস বর্ণিত হয়নি। ৭. কিয়ামতের ছোট আলামতগুলোর অধিকাংশই ইতিমধ্যে পাওয়া গিয়েছে। বাকি আছেশুধুসামান্য। ৮. কিয়ামতের ছোট আলামতগুলো পাওয়া যাওয়া মানে সেগুলো এমনভাবে পাওয়া যাওয়া যে, এর বিপরীত বস্তুটি একেবারেই পাওয়া যাবে না অথবা খুব কমই পাওয়া যাবে। ৯. কোন বস্তু কিয়ামতের আলামত হওয়া মানে তা শরীয়তে একেবারেই নিষিদ্ধ এমন নয়। বরং তা হারামও হতে পারে। এমনকি তা ওয়াজিব,

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।