কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(368১ কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ উক্ত আগুন সর্ব প্রথম ইয়েমেন থেকে বের হয়ে খুব দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে এবং মানুষগুলোকে হাশরের মাঠের দিকে হাকিয়ে নিরে। যাদেরকে হাকিয়ে নেয়া হবে তারা আবার তিন দলে বিভক্ত যা নিম্নরূপঃ ক. যারা পূর্ব থেকেই যাওয়ার জন্য খাওয়া-দাওয়া সেরে পোশাক পরে আরোহণ নিয়ে প্রস্তুত। খ. যারা কখনো হাটবে আবার কখনো আরোহণ করবে। তারা একই উটের পিঠে পালাক্রমে দু’ তিন চার এমনকি দশ জন পর্যন্ত আরোহণ করবে। গ. যাদেরকে আগুন হাকিয়ে নিবে। আগুন তাদেরকে পেছন দিক থেকে ঘিরে ফেলবে এবং তাদেরকে সর্ব দিক থেকে হাঁকিয়ে হাশরের মাঠে একত্রিত করবে। যে ব্যক্তি হাকানোর সময় পেছনে পড়বে তথা আসতে চারে না আগুন তাকে গিলে ফেলবে। এ সংক্রান্ত কয়েকটি হাদীস নিম্নে উদ্ধৃত হলোঃ ১. হযরত আবু হুরাইরাহ্‌ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল এ ইরশাদ করেনঃ তিনভারে মানুষকে হাশরের মাঠে একত্রিত করা হবেঃ তার মধ্যে এক জাতীয় মানুষ হবে যারা হাশরের মাঠে একত্রিত হতে খুব আগ্রহী। হওয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। তারা পালাক্রমে দু’ তিন চার এমনকি দশজন করে এক উঠের পিঠে চড়ে হাশরের মাঠে একত্রিত হবে। আর বাকিদেরকে আগুন হাকিয়ে নিবে। উক্ত আগুন তাদের সাথেই দুপুর বেলায় বিশ্রাম নিবে এবং তাদের সাথেই রাত্রি যাপন করবে। এমনকি তাদের সাথেই সকাল ও সন্ধ্যা বেলায় উপনীত হবে। (বুখারী, হাদীস ৬৫২ ২ মুসলিম, হাদীস ২৮৬১)

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।