কারো কারোর মতে উক্ত হাদীসটি খুবই দুর্বল। তবে আল্লামাহ্ আহ্মাদ্ শাকির হাদীসটিকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। পশুটির ধরন নিয়ে আলিমদের মাঝে মতভেদ রয়েছে। যা নিম্নে উল্লিখিত হলোঃ ১. আল্লামাহ্ কুরতুবী বলেনঃ এ সম্পর্কে আলিমদের সর্ব প্রথম কথা হলোঃ পশুটি হযরত সালিহ্ 9 এর উটের বংশধর এবং এটিই সঠিক মন্তব্য। ২. উক্ত পশুটি হচ্ছে হযরত তামীমে দারীর হাদীসে উল্লিখিত সংবাদবাহী পশুটি। উক্ত মতটি হযরত আব্দুল্লাহ্ বিন্ "আমর রোধযরাহু অন্হম) থেকে বর্ণিত বলে মনে করা হয়। তবে তামীমে দারীর হাদীসে উল্লিখিত সংবাদবাহী পশুটি য়ে কিয়ামতের পূর্বে আবারো বেরুবে উক্ত হাদীসে এর কোন উল্লেখ নেই। অন্য দিকে উক্ত পশুটি কাফিরদেরকে কুফরির জন্য ধমকাবে যা সংবাদবাহী পশুটির চরিত্র নয়। ৩. উক্ত পশুটি সেই বিষধর সাপ যা কা'বা শরীফের দেয়ালে একদা অবস্থান করছিলো। কুরাইশদের কা'বা নির্মাণের সময় যাকে একটি শকুন এসে উড়িয়ে নিয়ে যায়। উক্ত মতটি হযরত আব্দুল্লাহ্ বিন্ আববাস্ রোহিযারলাহু অন্হ্মা) থেকে বর্ণিত বলে মনে করা হয়। 8. উক্ত পশুটি এমন একজন মানুষ যিনি একদা কাফির ও বিদ্'আতগহীদের সাথে বাহাসে লিপ্ত হবেন। উক্ত পশুটি যদি মানুষই হয়ে থাকে তা হলে তাতে কিয়ামতের বড়ো আলামত রূপে অলৌকিক আর কিছুই থাকে না । আর যদি তিনি মানুষই হয়ে থাকেন তা হলে তাকে ইমাম বা আলিম না বলে পশুই বা বলা হরে কেন?
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।