কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(356১ কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ যারা সরাসরি সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখেছে। তবে এরপর সময় দীর্ঘায়িত হলে এবং মানুষ তা ভুলে গেলে কাফিরদের ঈমানও গ্রহণ করা হবে এবং গুনাহ্গারের তাওবাও গ্রহণ করা হবে। আল্লামাহ্‌ কুরতুবী রোহিমাহল্লাহ) বলেনঃ রাসূল & ইরশাদ করেনঃ আল্লাহ্‌ তা*আলা বান্দাহ্*র তাওবা কবুল করেন যতক্ষণ না তার রূহ্‌ গলা পর্যন্ত পৌঁছে যায়। যখন রূহ্‌ তার গলা পর্যন্ত পৌঁছে যারে তখন আর তার কোন তাওবা গ্রহণযোগ্য হবে না। তখন বান্দাহ্‌ জান্নাত বা জাহান্নামে তার অবস্থান দেখতে পাবে। তেমনিভাবে যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখে অথবা নিকট অতীতে সে যুগের সবাই তা দেখেছে এমন সংবাদ নিশ্চিতভাবে তার কাছে পৌঁছে সেও এমন। সুতরাং তার তাওবাও গ্রহণযোগ্য হবে না। কারণ, তখন আল্লাহ্‌, রাসূল এবং তাদের ওয়াদা সম্পর্কে তার জ্ঞান নিশ্চিত অবশ্যস্তাবী। তবে এরপর যদি দীর্ঘ সময় পেরিয়ে যায় এবং মানুষ তা ভুলতে বসে তথা তা নিয়ে তেমন আর আলোচনা হয় না এমনকি বিশেষ বিশেষ মানুষ ছাড়া তা আর কেউ জানে না তখন যে ব্যক্তি ঈমান আনবে অথবা তাওবা করবে তা তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে। (কুরতুবা ৭/১৪৬-১৪৭ তাযকিবাহ ৭০৬) হযরত আব্দুল্লাহ্‌ বিন্‌ *আমর (রিয়ল্লাহু অন্হম) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল £& ইরশাদ করেনঃ সূর্য পশ্চিম দিক থেকে উঠার পর মানুষ আরো এক শ' বিশ বছর বেচে থাকবে। দিক থেকে উঠার পর তাওবা কবুল করা হবে না যতক্ষণ না এক বিকট চিৎকার শুনা যায়। যখন এক বিকট চিৎকার শুনা যাবে তখন অনেক লোকই মারা যাবে। সুতরাং যারা ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে অথবা তাওবা করেছে অতঃপর চিৎকার ধ্বনিতে মারা গেছে তাদের তাওবা গ্রহণ করা হবে

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।