কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ € 237 ) অর্থাৎ আবার সে অন্য পথ ধরলো। যখন সে দু’ পর্বত প্রাচীরের মাঝখানে ৌঁছুলো তখন সে এগুলোর পেছনে এমন এক সম্প্রদায়কে দেখতে পেলো যারা তার কথা একেবারেই বুঝতে পারছিলো না। তারা বললোঃ হে যুল- ক্বারনাইন! নিশ্চয়ই ইয়াজুজ-মা*ভ্জরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই আমরা আপনাকে কিছু কর দিলে আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবেন ? সে বললোঃ আমার প্রতিপালক আমাকে য়ে ক্ষমতা দিয়েছেন তা আমার জন্য অনেক উত্তম। সুতরাং তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সহযোগিতা করো যাতে আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করতে পারি। তোমরা আমার নিকট অনেকগুলো লৌহ টুকরো নিয়ে আসো। যখন লৌহ প্রস্তগুলো উভয় পাড়াহের সমান্তরাল হলো তখন সে বললোঃ তোমরা তাতে ফু দিতে থাকো। যখন তা আগুনের ন্যায় উত্তপ্ত হবে তখন তোমরা আমার নিকট অনেকগুলো গলিত তামা নিয়ে আসবে যা আমি লৌব্প্রস্তগুলোর উপর ঢেলে দেবো । এরপর ইয়াজ্জ-মা*জুজ তা আর অতিক্রম করতে পারলো না ; না পারলো তা ভেদ করতে। তখন ছাড়া আর কিছুই নয়। যখন আমার প্রভুর প্রতিশ্রুতি (কিয়ামত) ঘনিয়ে আসরে তখন তিনি তা চূর্ণ-বিচূর্ণ করে দিবেন। আর আমার প্রভুর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। সে দিন আমি তাদেরকে ছেড়ে দেবো । তখন তারা দলের পর দিয়ে সবাইকে একত্রিত করা হবে। হাদীসের প্রমাণ সমূহঃ ইয়াজজ-মা'জুজ সংক্রান্ত হাদীসের সংখ্যা সত্যিই অনেক বেশি। যা মুতাওয়াতিরের পর্যায় পড়ে। নিম্নে এ সংক্রান্ত কয়েকটি হাদীস উল্লেখ করা হলো।
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।