৫ 232 ) কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ গাভী ও চিতা বাঘ, ছাগল ও নেকড়ে একই সাথে চারণ ভূমিতে বিচরণ করবে এবং বাচ্চারা সাপ নিয়ে খেলা করবে ; অথচ একে অপরের কোন ক্ষতিই করবেনা। (আহ্মাছ ২/৪০৬) হযরত আবু হুরাইরাহ্ এ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল ঞ ইরশাদ করেনঃ আল্লাহ'র কসম! নিশ্চয়ই হযরত *ঈসা বিন্ মার্ইয়াম এ (তোমাদের মারে) এক জন ইনসাফ প্রতিষ্ঠাকারী প্রশাসক রূপে অবতীর্ণ হবেন। তিনি ক্রুশ চিহ্ন ভেঙ্গে ফেলবেন, শুকরকে হত্যা করবেন এবং জিযিয়া কর দুনিয়া থেকে একেবারেই উঠিয়ে দিরেন। সতেজ উটও তখন পরিত্যক্ত হবে। তার পিঠে তখন আর কেউ চড়বে না। সকল ধরনের হিংসা, বিদ্বেষ, শত্ৰুতা তখন তিরোহিত হবে। তিনি তখন মানুষদেরকে ধন-সম্পদ নিতে ডাকবেন; অথচ কেউই তা নিতে আসবে না। (মুসলিম, হাদীস ২৪৩) হযরত *ঈসা ২৬ এর জীবন ও মৃত্যুঃ রয়েছেচার বছর। হযরত আব্দুল্লাহ্ বিন্ *আমর (রিয়ল্লাহু অন্হম) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল 8 ইরশাদ করেনঃ অতঃপর আল্লাহ্ তাআলা হযরত *ঈসা 3 কে দুনিয়াতে পাঠাবেন। দেখতে যেন তিনি সাহাবী *উরওয়াহ্ বিন্ মাস্টউদ। অতঃপর তিনি দাজ্জালকে খুঁজে বের করে তাকে হত্যা করবেন। তখন সাত বছর যাবত মানুষ দুনিয়াতে এমনভাবে অবস্থান করবে যে, পাশাপাশি অবস্থানরত দু’ জনের মধ্যে কোন শক্রতাই থাকবে না। অতঃপর আল্লাহ্ তাআলা সিরিয়ার দিক থেকে এমন একটি ঠাণ্ডা বাতাস প্রবাহিত করবেন।
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।