কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(39১ কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ পরিচালনা করবেন? করবেন। কারণ, তিনি হবেন তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ & এর একান্ত অনুসারী। তিনি তখন কোন নতুন শরীয়ত নিয়ে আসবেন না। কারণ, ইসলাম ধর্মই সর্বশেষ ধর্ম। যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কখনো রহিত হবে না। সুতরাং হযরত "ঈসা 4% হবেন এ উম্মতের একজন যোগ্য প্রশাসক। যিনি ইসলামের সকল বিধি-বিধানকে পুনরুজ্জীবিত করবেন। কারণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ & এর পর আর কোন নবী আসবেন না। তিনিই হচ্ছেন সর্বশেষ নবী। মুহান্মাদী শরীয়তের প্রয়োজনীয় সব কিছু শিখিয়ে দিবেন। যাতে তিনি তা দিয়ে মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করতে পারেন এবং নিজেও তা আমল করতে পারেন। তখন মু'মিনরা তার কাছেই একত্রিত হবে এবং তাকেই তাদের বিচারক রূপে মেনে নিবে। হযরত "ঈসা 3% য়ে দুনিয়া থেকে একেবারেই জিযিয়া কর উঠিয়ে দিবেন যা ইতিপূর্বে ইসলাম ধর্মে বলবৎ থাকবে তা এ কথা প্রমাণ করে না যে, তিনি নতুন শরীয়ত নিয়ে আসবেন। বরং রাসূল && নিজেই জিষিয়া করের বিধানটি যে হযরত *ঈসা ৷ এর অবতরণ পর্যন্ত বলবৎ থাকবে ; এর পরে যে তা আর বলবৎ থাকবে না তা নিজ হাদীসে বর্ণনা করেছেন। সুতরাং তিনিই তা রহিত হওয়ার সময় বাতলিয়ে দিয়েছেন এবং পরবর্তী করণীয় ঘোষণা করেছেন।

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।