কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ ৫325) *আল্লামাহ্‌ গুমারী বলেনঃ হযরত *ঈসা | এর অবতরণ সংক্রান্ত কথা সাহাবা, তাবিয়ীন, তাবে" তাবিয়ীন এবং সকল মাযহাবের ইমাম ও আলিমগণ যুগ যুগ ধরে বলে আসছেন। তিনি আরো বলেনঃ হযরত ঈসা 2৮৪ এর অবতরণের ব্যাপারটি মুতাওয়াতির হাদীস কর্তৃক প্রমাণিত। যা একমাত্র গণ মূর্খ ছাড়া আর কেউই অস্বীকার করতে পারেন না। কারণ, তা প্রতি যুগে একটি বড়ো দল অন্য আরেকটি বড়ো দল থেকে বর্ণনা করেছে। এমনকি তা পরিশেষে হাদীসের কিতাবগুলোতে অবস্থান নিয়েছে। যা এক প্রজন্মের পর অন্য প্রজন্ম সঠিক বলে গ্রহণ করে নিয়েছে। ('আকীদাত আহ্লিপ-সুন্নাহ ওয়াল-জামা'আহ্‌ £ ৫, ১২) অতঃপর তিনি পচিশ জনেরও বেশি সাহাবীর নাম উল্লেখ করেন। যারা উক্ত বিষয়ে রাসূল :$ এর হাদীস বর্ণনা করেন। তাদের থেকে বর্ণনা করেন ত্রিশ জনেরও বেশি তাবি'য়ী। এর চাইতেও আরো বেশি বর্ণনা করেন তাবে" তাবি'য়ীন। ... এমনকি তা হাদীসের ইমামগণ তাদের কিতাব সমূহে উল্লেখ করেন। যা সহীহ হাদীস বিশারদ ইমাম বুখারী, মুসলিম, ইবনু খুযাইমাহ্‌, ইবৃনু হিব্বান, "হাকিম, আবু *আওয়ানাহ্‌, ইসৃমা*ঈলী, যিয়া’ আল- মাকৃদিসী সহ আরো অন্যন্যরা বর্ণনা করেন। অন্য দিকে মুস্নাদ গ্রন্থকার ইমাম তবয়ালিসী, ইস'হাকৃ বিন্‌ রাহুয়া, আহ্মাদ বিন্‌ *হাম্বাল, "উসমান বিন্‌ আবু শাইবাহ্‌, আবু ইয়া*লা, বাষ্যার, দাইলামী সহ আরো অন্যান্যরাও হাদীসটি বর্ণনা করেন। এ ছাড়া জাওয়ামি', মুস্বান্নাফাত, সুনান, তাফসীর বিল-মা'সূর, মা'আজিম, আজযা’, গারা*ইব, মুজিযাত, ত্বাবাকাত এবং মালা’হিম লেখকরাও উক্ত হাদীসটি বর্ণনা করেন। 'আল্লামাহ্‌ আনোয়ার শাহ্‌ কাশৃমিরী (েহিমাহন্লা) *আত-তাস্বরীহ্‌ বিমা তাওয়াতারা ফী নুযূলিল মাসীহ্‌* কিতাবে এ সংক্রান্ত সত্তরটিরও বেশি হাদীস

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।