(306১ কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ পরীক্ষা করবেন এবং তিনি নিজেই তাকে এমন কিছু ক্ষমতা দিবেন যা উক্ত পরীক্ষার জন্য একান্ত সহায়ক। সে মানুষ মেরে তাকে আবারো জীবিত করবে। পুরো দুনিয়া তখন হবে সুজলা সুফলা। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। আরো থাকবে দু'টি নদী। দুনিয়ার সকল ধন-ভাঞ্জর তার পিছু নিবে। তার আদেশেই আকাশ বৃষ্টি ও জমিন ফসল দিবে। এ সব কিছু আল্লাহ্ তা*আলার একান্ত ক্ষমতা ও তার ইচ্ছাধীন। তাই তো তিনি পরিশেষে তাকে অক্ষম বানিয়ে দিবেন। তখন সে আর কাউকে হত্যা করতে পারবে না। বরং তাকেই তখন হত্যা করবেন হযরত *ঈসা ৷৷ এটিই হচ্ছে আহ্লে সুন্নাত ওয়াল-জামা'আত এবং সকল মুহাদ্দিস ও মুফতিদের একান্ত মতাদর্শ। তবে খারিজী, জাহ্মী এবং কিছু মু’তাযিলাহ্ এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করে। তাদের ধারণা, সে যদি সত্যই হতো তা হলে তাকে নবীদের মতো মুজিযাহ্ দিয়ে এতো শক্তিশালী করা হতো না। তবে তাদের উক্ত মতামতের সত্য কোন ভিত্তি নেই। কারণ, সে তো আর নিজকে তখন নবী বলে দাবি করছে না। বরং সে তো তখন নিজকে ইলাহ্ বলেই দাবি করবে এবং তার এ দাবি যে অসত্য তা তার শরীরই প্রমাণ করবে। কারণ, সে কানা হবে এবং তার কপালেই লেখা থাকবে সে কাফির। এরপরও যে তাকে দিয়ে ধোকা খাবে সে অবশ্যই অত্যন্ত ভীতু, দুনিয়ালোভী এবং ঈমানশৃন্য। সত্যিকার মু'মিন ব্যক্তি তাকে দিয়ে কখনো ধোকা খাবে না। (শব্র'হন-নাওয়াওয়ী ১৮/৫৮-৫৯ ফাত'হল-বারী ১৩/৬১০৫) ইমাম ইব্নু কাসীর রোহিমাহল্লা) বলেনঃ আল্লাহ্ তাআলা দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়ে তার বান্দাহ্দেরকে পরীক্ষা করবেন। যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। কেউ তার কথা শুনলে সে আকাশকে আদেশ করা মাত্রই আকাশ বৃষ্টি দিবে। জমিনকে আদেশ করা মাত্রই জমিন এতো বেশি ফলন দিবে য়ে, যা তাদের এবং তাদের চতুষ্পদ জন্ত্রগুলোর জন্য একেবারেই যথেষ্ট। যা খেয়ে তাদের চতুষ্পদ জন্তগুলো দুধেল ও মোটা-তাজা হয়ে যাবে। যে তার
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।