কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ (3053 সাথে তা কখনো মিশে যারে না। কারণ, এমন কোন বর্ণনা নেই যে, দাজ্জাল তখন নবুওয়াতের দাবি করবে। বরং সে তখন প্রভু বলে দাবি করবে। 8. *আল্লামাহ্‌ রশিদ রেযা যে, শুধু চল্লিশ দিনের মধ্যে দাজ্জালের মকা-মদীনা ছাড়া পুরো বিশ্ব ভ্রমণ করা অসম্ভব মনে করলেন তা ঠিক নয়। কারণ, তা শুধুমাত্র চল্লিশ দিন নয়। বরং এর কোন কোন দিন এক বছরের সমতুল্য। আবার কোন কোন দিন এক মাসের এবং কোন কোন দিন এক সপ্তাহের সমতুল্য হবে। €. দাজ্জালের অলৌকিক ক্ষমতা আল্লাহ্‌ ত'আলার একান্ত নিয়ম বহির্ভূত নয়। কারণ, তা হলে আপাত দৃষ্টিতে নবীদের মু'জিযাহ্গুলোও আল্লাহ্‌ তা'আলার একান্ত নিয়ম বহির্ভূত বলে মনে হবে। মূলতঃ যখন তা নিয়ম বহির্ভূত নয় তখন দাজ্জালের ব্যাপারটিও নিয়ম বহির্ভূত হবে কেন? ৬. দাজ্জালের ব্যাপারটিকে যদি নিয়ম বহির্ভূতই মনে করা হয় তা হলে বলতে হবে, তখনকার সময়টিতে তো এ ছাড়া আরো অনেকগুলো নিয়ম বহির্ভূত কাজও সংঘটিত হবে। যা ইতিপূর্বে কখনো সংঘটিত হয়নি। তখনকার সময়টিই তো হবে ফিতনার সময়। তখন আল্লাহ্‌ তা'আলা যে, দাজ্জালকে অনেকগুলো অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষদেরকে পরীক্ষা করবেন তা কখনো তার দয়া বিরোধী নয়। কারণ, তিনি ইতিপূর্বে তার নবীর মাধ্যমে সতর্ক করেছেন। তার ফিতনা থেকে বাচার পথ শিখিয়েছেন। দাজ্জালের অলৌকিক ক্ষমতাগুলো যে সত্য এবং বাস্তব এ সংক্রান্ত আলিমদের কিছু কথাঃ হযরত কাষী *ইয়ায (রাহিমাহুল্লাহ বলেনঃ দাজ্জাল সংক্রান্ত হাদীসগুলো যা ইমাম মুসলিম ও অন্যান্যরা বর্ণনা করেছেন তা সত্যপন্থীদের জন্য এ ব্যাপারে এক বিরাট প্রমাণ যে, দাজ্জাল একদা অবশ্যই দুনিয়াতে পদার্পণ করবে। সে এক বাস্তব মানুষ। আল্লাহ্‌ তা'আলা তাকে পাঠিয়ে তার বান্দাহ্দেরকে

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।