কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ GoD হযরত আবু সাঈদ খুদূরী & এর বর্ণনায় রয়েছে, দাজ্জাল যাকে হত্যা করবে তিনি হবেন সে যুগের সর্ব শ্রেষ্ঠ ব্যক্তি অথবা সর্ব শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্যতম । তিনি মদীনা থেকে বের হয়ে দাজ্জালকে বলবেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূল :৪ আমাদেরকে ইতিপূর্বে সংবাদ দিয়েছেন। তখন দাজ্জাল উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বলবেঃ আমি যদি একে হত্যা করে আবারো জীবিত করতে পারি তবুও কি তোমরা আমার প্রভু হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করবে ? সবাই বলবেঃ না, তখন সে লোকটিকে হত্যা করে আবারো জীবিত করবে। তখন লোকটি বলবেনঃ আল্লাহ্র কসম! আজ আমি তোমার ব্যাপারে পূর্বের চাইতে আরো রেশি অভিজ্ঞতা লাভ করেছি। তখন দাজ্জাল তাকে আবারো হত্যা করতে চাইবে। কিন্তু সেআর তাকে হত্যা করতে পারবে না। (বুখারী, হাদীস ৭১৩২ মুসলিম, হাদীস ২৯৩৮) ইতপূর্বের হাদীস সমূহ থেকে আমরা বুঝতে পারলাম, দাজ্জাল সংক্রান্ত হাদীসগুলো মুতওয়াতির। সে বাস্তব এক মানুষ। তাকে আল্লাহ্ আ'আলা অনেকগুলো অলৌকিক ক্ষমতা দিরেন। কিন্তু শায়েখ মুহাম্মাদ *আবৃদুহ তা অস্বীকার করেন। তিনি বলেনঃ দাজ্জালের ব্যাপারটি একটি ডাহা মিথ্যা ও বানোয়াট কাহিনী। শায়েখ আবু সউবায়্যাহ্ও উক্ত মত পোষণ করেন। তিনি বলেনঃ দাজ্জাল একটি বাতিল শক্তির নাম। সে মানুষ নয়। আমরা বলবোঃ হাদীসগুলো এ ব্যাপারে সুস্পষ্ট যে, দাজ্জাল একজন মানুষ এবং এ সংক্রান্ত হাদীসগুলোর মাঝে বাস্তবে কোন দ্বন্দ্ব নেই। এ ছাড়া শায়েখ আবু *উবায়্যাহ্ নিজেই ইব্নু কাসীর (রহিমহুল্হ) এর *আল- ফিতানু ওয়াল-মালা'হিম” কিতাবে দাজ্জালের দু’ চোখের মাঝখানে কাফির শব্দটি লেখা থাকা এবং কেউ যে মৃত্যুর পূর্বে তার প্রভূকে দেখবে না এ সংক্রান্ত
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।