(309১ কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ তোমাদের কেউ তার সাক্ষাৎ পেলে সে যেন চোখ বন্ধ করে উক্ত নদীতে নেমে পড়ে যাতে জ্বলন্ত আগুন রয়েছে বলে মনে হয়। মাথা নিচু করে সে যেন তা থেকে পানি পান করে। কারণ, সেটিই হরে তখনকার ঠাণ্ডা পানি। (মুসলিম, হাদীস ২৯৩৪) রাসূল ঞ্ কে জিজ্ঞাসা করলেনঃ হে আল্লাহ্ণর রাসূল! দাজ্জাল দুনিয়াতে কতো দিন অবস্থান করবে ? রাসূল £ বললেনঃ চল্লিশ দিন। তার মধ্যে এক দিন হবে এক বছরের ন্যায়। আরেক দিন হবে এক মাসের ন্যায়। আরেক দিন হবে এক সপ্তাহের ন্যায়। আর বাকী দিনগুলো হবে এখনকার দিনের ন্যায়। সাহাবাগণ জিজ্ঞাসা করলেনঃ হে আল্লাহ্র রাসূল! সে কতো দ্রুত জমিনে বিচরণ করবে ? রাসূল : বললেনঃ হাওয়া তাড়িত বৃষ্টি তথা তুফানের ন্যায়। সে কিছু লোকের কাছে গিয়ে তাদেরকে তার উপর ঈমান আনার আহ্বান করলে তারা তার উপর ঈমান আনবে । তখন সে আকাশকে আদেশ করলে আকাশ বৃষ্টি বর্ষা করবে। জমিনকে আদেশ করলে জমিন প্রচুর ফসল ফলাবে। তাদের গৃহ পালিত পশুগুলোর স্তন সমূহ দুধে ভরে যাবে। মোটা- তাজা ও হষ্ট-পুষ্ট হবে। আরো কিছু লোকের কাছে গিয়ে তাদেরকে তার উপর ঈমান আনার আহ্বান করলে তারা তার উপর ঈমান আনবে না। যখন সে উক্ত এলাকা ছেড়ে যারে তখন সে এলাকায় আর বৃষ্টি হরে না। মানুষের হাতে কোন সম্পদ থাকবে না। সে কোন মরুভূমি অতিক্রম করার সময় মরুভূমিকে আদেশ করবে তার সকল ধন-ভাঞ্ার বের করে দিতে। তখন মরুভূমির সকল গুপ্ত ধন- ভাঞ্খর মৌমাছির ন্যায় তার পিছুনিবে। অতঃপর সে জনৈক সুঠাম দেহের যুবককে ডেকে কাছে আনবে এবং তাকে তলোয়ার মেরে দু* টুকরো করে ফেলবে । অতঃপর তাকে আবারো ডাকলে সে হাসতে হাসতে তার দিকে আসবে। (মুসলিম, হাদীস ২৯৩৭)
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।