কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ (199১ মাতা, কন্যা, বোন ও ফুফুকে রশি দিয়ে ভালো করে বেধে রাখবে। (আহ্মাছ, হাদীস ৫৩৫৩) দাজ্জালের ফিতনাঃ ফিতনার বড়ো ফিতনা। কারণ, আল্লাহ্ আ'আলা তাকে এমন এক বিশেষ অলৌকিক ক্ষমতা দিবেন যা একজন বুদ্ধিমান মানুষকেও বোকা বানিয়ে ছাড়বে। তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। তার জান্নাত হবে বাস্তবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে বাস্তবে জান্নাত। তার সাথে থাকবে অনেকগুলো নদ- নদী এবং রুটির পাহাড়। সে আকাশকে বৃষ্টি বর্ষণ করতে বললে আকাশ তখন বৃষ্টি বর্ষণ করবে। সে জমিনকে ফসল ফলাতে বললে জমিন তখন ফসল ফলাবে। জমিনের সকল ধন-ভাগ্জার তার পিছে পিছে চলবে। পুরো বিশ্ব সে অতি অল্প সময়ে বিচরণ করবে। যেমন বাতাস তাড়িত বৃষ্টি অতি দ্রুত বয়ে যায়। দাজ্জালের বাম চোখ হবে কানা । চুল হবে এলোমেলো । তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম। তার জাহান্নাম হবে বাস্তবে জান্নাত এবং তার জান্নাত হবে বাস্তবে জাহান্নাম । (মুসলিম, হাদীস ২৯৩৪) হযরত *হুযাইফাহ্ 4% থেকে আরো বর্ণিত তিনি বলেনঃ রাসূল ঞ ইরশাদ করেনঃ আমি নিশ্চয়ই জানি দাজ্জালের সাথে কি থাকবে । তার সাথে থাকবে দু'টি প্রবহমান নদী। একটির দিকে তাকালে মনে হবে তাতে রয়েছে স্বচ্ছ সাদা পানি। অন্যটির দিকে তাকালে মনে হবে তাতে রয়েছে ভ্বলন্ত আগুন।
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।