কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(99১ কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ আমি তোমাদেরকে এ জন্যই একত্রিত করেছি যে, তামীম আদ-দারী নামক জনৈক ব্যক্তি (যে ইতিপূৰ্বে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে) আমার নিকট এমন এক ঘটনা বর্ণনা করেছে যার অনেকটা মিল খুঁজে পাওয়া যায় সে ঘটনার সাথে যা আমি ইতিপূর্বে তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে শুনিয়েছি। তামীম বলেছেঃ সে একদা লাখম ও জ্যাম গোত্রদ্বয়ের তিরিশ জনকে নিয়ে সাগর ভ্রমনে বের হলো। পথিমধ্যে এক মাস যাবত সাগরের উত্তাল তরঙ্গ তাদেরকে কোথায় পৌঁছিয়েছে তারা কেউ তা জানে না। পরিশেষে তারা সূর্যান্তের দিকের এক সাগর দ্বীপে পাড়ি জমালো। তারা একদা জাহাজের ছোট ছোট ডিঙ্গিতে চড়ে উক্ত দ্বীপে নেমে পড়লো । তারা দ্বীপে ঢুকতেই তাদের সাথে এমন এক প্রাণীর সাক্ষাৎ হলো যার লোমের অত্যাধিক্যের কারণে তার আগ- পাছ চেনা যাচ্ছিলো না। তারা বললোঃ তুমি ধ্বংস হও! তুমি কে? সে বললোঃ আমি জাস্সাসাহ্‌ তথা গোয়েন্দা তথ্য সংরক্ষণকারী। তোমরা গির্জায় বসা লোকটির নিকট যাও। সে তো তোমাদের খবর শুনতে অধীর আগ্রহী। তখন আমরা দ্রুত তার নিকট গেলাম। তাকে দেখে আমরা অত্যন্ত ভয় পেয়েছিলাম। মনে হলো সে একজন শয়তান। সে বললোঃ তোমরা কি আমাকে বাইসান খেজুর গাছ সম্পর্কে তুমি কি জানতে চাচ্ছো ? সে বললোঃ সেখানকার খেজুর গাছগুলোতে কি এখনো খেজুর ধরে ? আমরা বললামঃ হ্যা। সে বললোঃ এমন এক সময় আসবে যখন সে খেজুর গাছগুলোতে আর খেজুর ধরবে না। সে বললোঃ তোমরা কি আমাকে ত্বাবারিয়্যাহ্‌ উপসাগর সম্পর্কে কিছু জানাতে পারবে ? আমরা বললামঃ ত্বাবারিয়্যাহ্‌ উপসাগর সম্পর্কে তুমি কি জানতে চাচ্ছো ? সে বললোঃ সেখানে কি এখনো পানি পাওয়া যায়? আমরা বললামঃ সেখানে এখনো প্রচুর পানি ? সে বললোঃ এমন এক সময় আসবে যখন সে উপসাগরে আর পানি পাওয়া যাবে না। সে বললোঃ তোমরা কি আমাকে যুগার

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।