কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ (189১ বলেন নি ? দাজ্জালের কোন সন্তান থাকবে না। আমি তো মদীনাতে আমার ছেলে-সন্তান রেখে এসেছি। রাসূল £৪ কি বলেন নি ? দাজ্জাল মকা-মদীনায় ঢুকতে পারবে না। আমি তো মদীনা থেকে বের হয়েছি মক্কার উদ্দেশ্যে। হযরত আবু সাঈদ বলেনঃ আমি তাকে অত্যন্ত নিরুপায় মনে করছিলাম। অতঃপর সে বললোঃ আল্লাহর কসম! আমি দাজ্জালকে চিনি। দাজ্জালের জন্মস্থান এবং বর্তমানের অবস্থান সবই আমি জানি। তখন আমি বললাম? তুমি ধ্বংস হও। (মুসলিম, হাদীস ২৯২৭) অন্য বর্ণনায় আছে, ইবনু স্বাইয়াদ বলেঃ আল্লাহ্র কসম! আমি জানি সে (দাজ্জাল) এখন কোথায়। এমনকি আমি তার মাতা-পিতাকেও চিনি। তখন তাকে বলা হলোঃ তোমার কি মনে চায় দাজ্জাল হতে ? সে বললোঃ আমাকে দাজ্জাল হতে বলা হলে আমি তা অপছন্দ করবো না। সে দাজ্জাল। যা ইবৃনু উমর ও আবু সা+ঈদ :$ এর হাদীসদ্বয় থেকে বুঝা যায় এবং এ ব্যাপারে ইতিপূর্বে কয়েকজন সাহাবার মতামতও উল্লিখিত হয়েছে। আবার কেউ কেউ বলেনঃ ইবৃনু স্বাইয়াদ দাজ্জাল নয়। যা হযরত তামীম আদ- দারীর হাদীস থেকে বুঝা যায়। হযরত ফাতিমা বিন্তে কৃইস রোখ্যল্াছ অন্হ) থেকে বর্ণিত তিনি বলেনঃ একদা আমি রাসূল & এর আহ্বানকারীর ডাক শুনেছি। তিনি বলছেনঃ নামায অনুষ্ঠিত হতে যাচ্ছে। তখন আমরা সবাই দ্রুত মসজিদের দিকে ছুটলাম। রাসূল & নামায শেষ করে মিম্বরের উপর বসে হাসতে শুরু করলেন এবং বললেনঃ কেউ নিজ স্থান ছাড়বে না। সবাই নিজ নিজ জায়গায় বসে থাকো। অতঃপর তিনি বললেনঃ তোমরা কি জানো, আমি কি জন্য তোমাদেরকে ডেকেছি ? সাহাবাগণ বললেনঃ এ ব্যাপারে আল্লাহ্ ত'আলা এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেনঃ আল্লাহ্র কসম! আমি আজ তোমাদেরকে কোন আশা বা ভয় দেখানোর জন্য একত্রিত করিনি।
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।