কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ (187) হযরত নাফি” রোহিমাহ্লাহ) থেকে বর্ণিত তিনি বলেনঃ একদা হযরত আব্দুল্লাহ্‌ বিন্‌ "উমর (রধিয়ল্লাছু অন্হুম) মদীনার কোন এক গলিতে ইবনু স্বাইয়াদকে দেখে তাকে এমন এক কথা বললেন যা শুনে সে ইব্‌নু 'উমরের উপর খুব রাগান্বিত হয়। সে এমনভাবে রাগে ফুলে গিয়েছে যে, যেন গলিটি তাকে দিয়ে পুরো ভর্তি হয়ে যায়। অতঃপর তিনি তার বোন হযরত *হাফ্স্বা (রোথিয়রলাহু অন্য) এর নিকট গেলে তিনি তাকে বলেনঃ আল্লাহ্‌ তাআলা তোমার উপর দয়া করুন! ইবনু স্বাইয়াদের সাথে তোমার কি ?! তুমি কি জানো না রাসূল £ বলেছেনঃ একদা কোন এক রাগের মাথায় ইবনু স্বাইয়াদ দাজ্জাল রূপে আবির্ভূত হবে। (মুসলিম, হাদীস ২৯৩২) হযরত নাফি’ (রাহিমাহুল্লাহ) থেকে আরো বর্ণিত তিনি বলেনঃ হযরত আব্দুল্লাহ্‌ বিন্‌ "উমর (রিয়াল্লহু অন্হমা) বলেনঃ ইবনু স্বাইয়াদের সাথে আমার দু’ বার সাক্ষাৎ হয়। একদা আমি তার সাথে সাক্ষাৎ করে জনৈক ব্যক্তিকে জিজ্ঞাসা করলামঃ তুমি কি বলোঃ এ দাজ্জাল। সে বললোঃ না, আল্লাহ্‌র কসম! সে দাজ্জাল নয়। আমি বললামঃ তুমি মিথ্যা বলেছো। আল্লাহ্‌র কসম! তোমাদের কেউ কেউ আমাকে বলেছেঃ সে কখনো মরবে না যতক্ষণ নাসে তোমাদের সবার চাইতে বেশি সন্তান ও সম্পদশালী হয়। সে আজ তেমনই হয়েছে। তিনি বলেনঃ এভাবে তাদের সাথে কিছুক্ষণ আলোচনার পর আমি সে স্থান ত্যাগ করলাম। এরপর তার সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ হলে দেখলাম, তার চোখটি বিকৃত হয়ে গেলো । আমি বললামঃ তোমার চোখটি কখন এমন হলো ? সে বললোঃ আমি জানি না। আমি বললামঃ তুমি জানো না ? অথচ চোখটি তোমারই মাথায়। সে বললোঃ আল্লাহ্‌ তা৯আলা চাইলে তোমার এ লাঠির মাথায় দু'টো চোখ লাগিয়ে দিতে পারেন। অতঃপর সে গাধার ন্যায় এক কঠিন চিৎকার করলো । আমার কোন কোন সাথী ধারণা করেছে, আমি তাকে মারতে মারতে আমার লাঠিটি ভেঙ্গে ফেলেছি। আল্লাহ্‌র কসম! আমি এমন

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।