কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(76১ কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ উভয়ই বিশেষ বিশেষ অর্থে মাসীহ্‌। উক্ত আলোচনা থেকে এ কথা বুঝা গেলো যে, আল্লাহ্‌ তা'আলা দু'জন বিপরীতমুখী মাসীহ্‌ সৃষ্টি করেছেন। তার মধ্যে "ঈসা 3 হচ্ছেন হিদায়াতের পতাকাবাহী সত্য মাসীহ। যিনি আল্লাহ্‌ তা'আলার ইচ্ছায় জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকে ভালো করে দিতেন। মৃতকে করতেন জীবিত। আর দাজ্জাল হচ্ছে ভ্ৰষ্টতার ধবজাধারী মিথ্যুক মাসীহ্‌। সে আল্লাহ্‌ প্রদত্ত কিছু নিদর্শনের মাধ্যমে মানুষকে পথ্রষ্ট করবে। যেমনঃ বৃষ্টি বর্ষণ এবং জমিনকে ফল ও শস্যে ভরে দেয়া ইত্যাদি ইত্যাদি। দাজ্জালকে মাসীহ্‌ এ কারণেই বলা হয় যে, তার ডান চোখটি থাকবে তখন বন্ধ। যেন তা একদম মুছে ফেলা হয়েছে অথবা এ কারণেই বলা হয় যে, তখন সে চল্লিশ দিনে পুরো দুনিয়া ভ্রমণ করবে। দাজাল শব্দের মূল অর্থ হচ্ছে মেলানো বা মেশানো । সুতরাং দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে সত্যের সাথে মিথ্যা মিশ্রণকারী অলোকিক কাও প্রদর্শনকারী। এর বহু বচন দাজ্জালুন অথবা দাজাজিলাহ্‌। দাজ্জাল শব্দটি অনেকগুলো অর্থে ব্যবহৃত হলেও সাধারণত দাজ্জাল বলতে মিথ্যুক মাসীহ্‌ তথা কানা দাজ্জালকেই বুঝানো হয়। দাজ্জালকে দাজ্জাল এ কারণেই বলা হয় যে, সে মিথ্যা দিয়ে সত্যকে লুকাবে অথবা সে নিজ কুফরিকে মানুষ থেকে লুকিয়ে রাখবে অথবা সে তার সংখ্যাধিক্য দিয়ে অসত্যকে লুকিয়ে রাখবে। দাজ্জালের বৈশিষ্ট্য সমূহঃ দাজ্জাল আদম ১৪ এরই একজন সন্তান। হাদীস ভাগ্তরে তার অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। যাতে করে মানুষ তাকে চিনে তার অনিষ্ট সমূহ থেকে বাচতে পারে। মুমিনরা রাসূল £৪ প্রদর্শিত বৈশিষ্ট্য সমূহের উপর ভিত্তি করে তাকে চিনে ফেলবে। শুধু ভাগ্যাহত মুর্খরাই তাকে চিনতে পারবে না। সে হবে রক্ত বর্ণের খাটো একজন স্থূলকায় যুবক। তার মাথার অগ্রভাগে

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।