172 ১ কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ হাদীস ভাগ্জরে যে ইসরাঈলী বর্ণনা এবং কট্টরপন্থীদের বর্ণনাও স্থান করে নিয়েছে তা অবশ্যই সঠিক। তবে হাদীস বিশারদগণ তো তা যাচাই-বাছাই করে সেগুলোর শুদ্ধাশুদ্ধ নির্ণয় করেছেন। এমনকি তারা জাল ও দুর্বল হাদীস সম্পর্কে অনেকগুলো গ্রহও রচনা করেছেন। উপরন্ত তারা হাদীস বর্ণনাকারীদের সম্পর্কে অনেকগুলো সূক্ষ্ম সুক্ষ্ম সূত্রও রচনা করেছেন। যার দরুন এমন কোন বিদ্*আতী বা মিথ্যুক বাকি থাকেনি যাদের কুৎসিত চেহারা জনসমক্ষে উন্মুক্ত করে দেয়া হয়নি। এভাবেই আল্লাহ্ তা'আলা হাদীস ভাণ্জারটিকে বাতিলপন্থীদের হাত থেকে রক্ষা করেছেন। তাই আমরা মাহদী সংক্রান্ত কিছু জাল হাদীস অবলোকন করে এ সংক্রান্ত সঠিক ও শুদ্ধ হাদীসগুলো কখনো প্রত্যাখ্যান করতে পারি না। যে হাদীসগুলোতে মাহদী ও তার পিতার নাম এবং তার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করা হয়েছে। সুতরাং মাহ্দী সংক্রান্ত কারোর অমূলক দাবি যেন আমাদেরকে বিচলিত না করে। কারণ, যখন আল্লাহ্ আলা চাবেন তখনই তিনি মাহদীর প্রকাশ ঘটাবেন এবং মানুষও তার গুণ-বৈশিষ্ট্য দেখেই তাকে চিনে ফেলবে। এ জন্য কারোর সমর্থন যোগানোর কোন প্রয়োজন হবে না। আর এ সংক্রান্ত শুদ্ধ হাদীসগুলোও কখনো পরস্পর দ্বন্দ্বপূর্ণ নয়। বরং ছন্দ দেখা দিয়েছে শুদ্ধাশুদ্ধ সকল প্রকারের হাদীস সমূহের মাঝে। যা আমাদের কোন চিন্তারই বিষয় নয়। তেমনিভাবে এ বিষয়ে শিয়া-সুন্নী ঘন্দও কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমাদের যা দেখার বিষয় তা হচ্ছে একমাত্র কুর'আন মাজীদ ও প্রিয় নবীর বিশুদ্ধ হাদীস ভাণ্ডার। এ জন্যই *আল্লামাহ্ ইবনুল কায়্িম (রাহিমাহুল্লাহ) বলেনঃ শিয়া ইমামীরা বলে থাকে যে, মাহদী হচ্ছেন হযরত মুহাম্মাদ বিন্ *হাসান আল-৯আস্কারী। যার অপেক্ষায় তারা সর্বদা ব্যস্ত রয়েছে। যিনি হযরত *আলীর সন্তান "হুসাইনের বংশধর। "হাসানের বংশধর নয়। তিনি এখনো বেচে আছেন। তবে সবার
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।