কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ € 171 টু বসবাসরত। "হাসানের বংশধর। অন্য বর্ণনায় রয়েছে, তিনি হযরত *আলীর সন্তান *ভুসাইনের বংশধর। যা শিয়াদেরও কথা। অন্য বর্ণনায় রয়েছে, তিনি হযরত "আব্বাসের বংশধর। তিনি আরো বলেনঃ এ কথা অকাট্য সত্য যে, অনেকগুলো ইসরাঈলী বর্ণনা হাদীসের কিতাব সমূহে অবস্থান করে নিয়েছে। অতএব মাহ্দী সংক্রান্ত হাদীসগুলোর অধিকাংশই হয়তো বা এ ধরনেরই। অনুরূপভাবে *আলাভী, *আব্বাসী ও পারসীক হঠকারিতাও মাহদী সংক্রান্ত হাদীসগুলোর জন্ম দিতে পারে। কারণ, তাদের প্রত্যেক দলই বিশ্বাস করে যে, একদা ইমাম মাহ্দী তাদের মধ্য থেকেই আসবেন। ইন্ুদী ও পারস্যবাসীরা হয়তো বা এমন হাদীস এ জন্যই রচনা করেছে যেন মুসলমানরা মাহদীর উপর নির্ভরশীল হয়ে ধর্মীয় ব্যাপারে হাত-পা গুটিয়ে বসে থাকে। কারণ, তিনিই তো একদা পুরো বিশ্বে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবেন। আমরা ইতিপূর্বে জেনেছি যে, মাহদী সংক্রান্ত হাদীসগুলো শুদ্ধ এবং তা অর্থের দিক দিয়ে মুতাওয়াতির। যদিও অন্যান্য বিষয়ের মতো এ বিষয়েও যয়ীফ এবং জাল হাদীস থাকতে পারে । আর সকল শুদ্ধ হাদীস যে বুখারী এবং মুসলিমেই রয়েছে তাও কিন্তু সঠিক কথা নয়। বরং অনেকগুলো শুদ্ধ হাদীস সুনান, মাসানীদ, মা৯'আজিম ইত্যাদিতেও রয়েছে। ইমাম ইব্নু কাসীর (রাহিমাহুল্লাহ) বলেনঃ ইমাম বুখারী ও মুসলিম এমন দায়িত্ব তো নেননি যে, তারা সকল শুদ্ধ হাদীস সমূহ নিজ কিতাবদ্ধয়ে উল্লেখ করবেন। বরং এমন অনেক হাদীসও তো পাওয়া যায় যা তারা শুদ্ধ বলেছেন; অথচ তারা তা বুখারী ও মুসলিমে উল্লেখ করেননি। যেমনঃ ইমাম তিরমিযী (রাহিমাহুল্লাহ) এ জাতীয় কিছু হাদীস তার কিতাবে উল্লেখ করেন। (আল-বা'ঘিসুল 'হাগীগ ২৫)
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।