কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ (067) পৌঁছে গিয়েছে। এমনকি তা আহলে সুন্নাত ওয়াল-জামা*আতের বিশেষ আকীদাভূক্তও বটে। তিনি আরো বলেনঃ মাহ্দী সংক্রান্ত হাদীসগুলো বহু সাহাবায়ে কিরাম ও তাবি'য়ীনে "ইযাম থেকে বর্ণিত হওয়ার দরুন তা এ কথা প্রমাণ করে য়ে, ইমাম মাহ্দীর আবির্ভাব একেবারেই সুনিশ্চিত এবং এর উপর ঈমান আনা একান্ত ওয়াজিব। (লাওয়ামি'উল-আন্হারিল-বাহিয্্যাহ ২/৮৪) 8. ইমাম শাওকানী (রহিমহুন্নহ) বলেনঃ এ পর্যন্ত মাহদী সংক্রান্ত যে হাদীসগুলো জানা সম্ভব হয়েছে তা সর্বমোট পঞ্চাশটি। নিঃসন্দেহে তা মুতাওয়াতির। কারণ, এর কম সংখ্যক হাদীসের উপরও কখনো মুতাওয়াতির শব্দ ব্যবহার করা হয়। তেমনিভাবে মাহদী সংক্রান্ত সাহাবাদের সুস্পষ্ট বর্ণনাও অনেক।যা রাসূলের হাদীস বলেই গণ্য করা হয়। কারণ, এ জাতীয় কথা ওহী ছাড়া নিজ আন্দাজে বলা কখনোই সম্ভবপর নয়। (আল-ইঁযা'আহ্ : ১১৩-১১৪) €. »আল্লামাহ্ সিদ্দীক হাসান খান (রহিমহুন্হ বলেনঃ মাহদী সংক্রান্ত হাদীসগুলো অনেক রেশি। যা অর্থের দিক দিয়ে মুতাওয়াতিরের পর্যায়ে পড়ে। (আল-হইঁযা'আহ্ : ১১২) ৬. শায়েখ মুহাম্মাদ বিন্ জাফর আল-কাত্তানী (রহিমহুল্লহ) বলেনঃ মোটকথা, ইমাম মাহ্দী, দাজ্জাল ও হযরত *ঈসা 4৪ সংক্রান্ত হাদীসগুলো মুতাওয়াতির। (নায্মুল-মুতানাসিৱ : ১৪৭) ইমাম মাহ্দী সংক্রান্ত বিশেষ কয়েকটি কিতাবঃ
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।