কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(66১ কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ অর্থাৎ শেষ যুগে এমন একজন খলীফা হবেন যিনি হিসাব ছাড়া মানুষের মাঝে সম্পদ বন্টন করবেন। মাহদী সংক্রান্ত হাদীসগুলো মুতাওয়াতিরঃ উক্ত হাদীস ও অন্যান্য হাদীস থেকে এ কথা বুঝা যায় যে, মাহদী সংক্রান্ত হাদীসগুলো অর্থের দিক দিয়ে মুতাওয়াতির। মুতাওয়াতির হাদীস বলতে বর্ণন ধারার শুরু থেকে শেষ পর্যন্ত সর্ব যুগে বর্ণনাকারীদের এমন এক জনগোষ্ঠীর বর্ণনাকেই বুঝানো হয় যাদের মিথ্যা বলা স্বভাবতই অসম্ভব । এ ব্যাপারে নিম্নে কয়েকজন বিশিষ্ট আলিমের মতামত তুলে ধরা হয়েছেঃ ১. হাফিয আবুল হাসান সিজিস্তানী (রাহিমাহুল্লাহ) বলেনঃ মুতাওয়াতির হাদীস দ্বারা এ কথা প্রমাণিত যে, একদা ইমাম মাহ্দী আবির্ভূত হবেন। তিনি হবেন রাসূল & এর বংশধর। তিনি সাত বছর ক্ষমতাসীন থাকবেন। পুরো বিশ্ব ন্যায় ও ইন্সাফ দিয়ে ভরে দিরেন। একদা হযরত *ঈসা ৪ অবতীর্ণ হয়ে দাজ্জাল হত্যায় তার সহযোগিতা করবেন। তিনিই তখন এ উন্মতের ইমামতি করবেন। হযরত *ঈসা ৷ তার পেছনেই নামায আদায় করবেন। (কাত্'হুল-বারী ৬/৪ ৯৩-৪৯৪ তাহ্যাবুল-কামাল ৩/১১৯৪) ২. শায়েখ মুহাম্মাদ আল-বারাযাঞ্জী রোহিমহুরাহ) তার ৯আল-ইশা*আহ লি- আশরাত্বিস্‌ সা"আহ্‌” নামক কিতাবে বলেনঃ ইমাম মাহদী সংক্রান্ত হাদীসগুলো বর্ণনার ভিন্নতার দরুন তা সীমাহীন। তিনি আরো বলেনঃ মাহ্দী সংক্রান্ত হাদীসগুলো অর্থের দিক দিয়ে মুতাওয়াতির। তিনি রাসূল £ এর মেয়ে ফাতিমার বংশধর। (আল-'ইশা'আ্সাহ্‌ : ৮৭, ১১২) ৩. *আল্লামাহ্‌ মুহাম্মাদ আস-সাফ্ফারিনী (রহিমহুল্লহ) বলেনঃ মাহ্দী সংক্রান্ত হাদীসগুলো এতো বেশি যে তা অর্থের দিক দিয়ে মুতাওয়াতিরের পর্যায়ে

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।