কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ (59১ অর্থাৎ আমার প্রভু আমার কাছে যে ওহী পাঠিয়েছেন তার মধ্যে এটাও যে, যখন পরিস্থিতি এমন হবে তথা ইয়াজ্জ-মা*জুজ ধ্বংস হয়ে যাবে তখন কিয়ামত এতোই নিকটবর্তা হবে যেমন কোন পূর্ণ গর্ভবতী মহিলার পরিবারবর্গ জানে না যে, দিন-রাতের কখন যে সে হঠাৎ সন্তানটি প্রসব করে বসে। কারো কারোর মতে উপরোক্ত হাদীসটি দুর্বল। তবে আল্লামাহ্‌ আহ্মাদ্‌ শাকির হাদীসটিকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। অতএব হযরত *ঈসা এ এর ইন্তিকালের পর পশ্চিম দিক থেকে সূর্য উঠা, ধোয়া, সে বিশেষ পশুটির আবির্ভাব এবং সে আগুন বের হওয়া যা মানুষকে “হাশরের মাঠের দিকে তাড়িয়ে নিবে অতি দ্রুত সংঘটিত হবে। ১. হযরত ইমাম মাহ্দীঃ শেষ যুগে রাসূল : এর বংশ থেকে এমন এক লোক জন্ম নিবেন যার মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা ইসলামের বিজয় দিবেন। তিনি সাত বছর ক্ষমতায় থাকবেন। তিনি ইন্সাফে পুরো বিশ্ব ভরে দিবেন। তার যুগের উন্মতরা এমন নিয়ামত ভোগ করবে যা ইতিপূর্বে কেউ করেনি। জমিন পরিপূর্ণ ফসল দিবে। আকাশ যথেষ্ট বৃষ্টি দিবে। মানুষ তখন এমন সম্পদের মালিক হবে যার কোন হিসেব নেই। ইমাম ইবৃনু কাসীর (রাহিমাহুল্লাহ) বলেনঃ তার যুগে ফল-ফলাদি বেশি হবে। ভরপুর শস্য ও প্রচুর ধন-সম্পদ হবে। শক্তিশালী ক্ষমতা ও ইসলাম সর্ব জায়গায় পূর্ণাঙ্গরূপে প্রতিষ্ঠিত হবে। শত্রু পরাজিত ও সকল কল্যাণ তখন হ্যা হরে। Y তার নাম হবে মুহাম্মাদ বা আহ্মাদ। তার পিতার নাম হবে আব্দুল্লাহ্‌ । তিনি হযরত হাসানের বংশধর হবেন। তার মাথার অগ্রভাগে কোন চুল থাকবে না।

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।