কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ (57) মাধ্যমেই। আর নভোমগুলের পরিবর্তন পশ্চিম দিক থেকে সূর্য উঠার মাধ্যমেই শুরু হবে এবং শেষ হবে কিয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমেই। এমনো হতে পারে যে, পশ্চিম দিক থেকে সূর্য উঠার দিনই সে বিশেষ পশুটি বের হবে। বন্ধ হয়ে যাবে। আর তখনই সে বিশেষ পশুটি বের হয়ে মুমিনকে কাফির থেকে পৃথক করে ফেলবে। তিনি আরো বলেনঃ দাজ্জাল বের হওয়া, *ঈসা 4৪ এর অবতরণ এবং ইয়াজুজ-মা’জুজ এর আবির্ভাব যদিও পশ্চিম দিক থেকে সূর্য উঠা কিংবা সে বিশেষ পশুটি বের হওয়ার পূর্বেই প্রকাশ পাবে তবুও তা এমন অলৌকিক কিছু নয়। কারণ, তারা তো মানুষ। তবে তাদের কর্মকা্ই হবে আশ্চর্যজনক। কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠা কিংবা সে বিশেষ পশুটি বের হওয়া তা মূলতই অলৌকিক এবং সত্যিই আশ্চর্যজনক । তাই এগুলোই সর্বপ্রথম এক একটি অলৌকিক নিদর্শন। (ফাত্হল্‌ বারী ১১/৩৫৩) *আল্লামাহ্‌ ত্বীবি বলেনঃ কিয়ামতের বড়ো বড়ো আলামতগুলো আবার দু' প্রকার। কিছু কিয়ামত নিকটবর্তী হওয়ার। আর কিছু কিয়ামত সংঘটিত হওয়ার। যা নিকটবর্তী হওয়ার সেগুলো হচ্ছে, দাজ্জাল, *ঈসা এর এর অবতরণ, ইয়াজুজ-মা*জুজ ও ভূমিধস। আর যেগুলো কিয়ামত সংঘটিত হওয়ার সেগুলো হচ্ছে, ধোয়া, পশ্চিম দিক থেকে সূর্য উঠা, সে বিশেষ পশুটির আবির্ভাব এবং সে আগুন বের হওয়া যা মানুষকে "হাশরের মাঠের দিকে তাড়িয়ে নিবে। কিয়ামতের বড়ো বড়ো নিদর্শনগুলো বর্ণনার সময় *আল্লামাহ্‌ ত্বীবির উক্ত ধারাবাহিকতাই রক্ষা করা হবে। তবে এর পূর্বে ইমাম মাহদীর ব্যাপারটিই সর্বপ্রথম আলোচনা করা হবে। কারণ, তার আবির্ভাব এগুলোর আগেই।

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।