কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ
/ ২৮৮
📝 লেখা 📖 পিডিএফ

(040) কিয়ামতের ছোট-বড় নিদর্শন সমূহ চলতে থাকরে। আর ইতিমধ্যে রাত্রি এসে যাবে। তখন এরাও নিজ তাবুতে ফিরে আসবে এবং ওরাও নিজ তাবুতে ফিরে যাবে। পরিস্থিতি এমন হবে যে, তখনো কেউ কারোর উপর জয়যুক্ত হতে পারেনি। এ দিকে মৃত্যুর জন্য প্রস্তুত সেনা দলটি নিঃশেষ হয়ে যাবে। তখন মুসলমানরা মৃত্যুর জন্য প্রস্তুত এমন আরেকটি সেনা দল তৈরি করবে। যারা জয়যুক্ত না হয়ে ঘরে ফিরবে না। যুদ্ধ চলতে থাকবে। আর ইতিমধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তখন এরাও নিজ তাবুতে ফিরে আসবে এবং ওরাও নিজ তাবুতে ফিরে যাবে। পরিস্থিতি এমন হবে যে, তখনো কেউ কারোর উপর জয়যুক্ত হতে পারেনি। এ দিকে মৃত্যুর জন্য প্রস্তুত সেনা দলটি নিঃশেষ হয়ে যাবে। যখন চতুর্থ দিন হবে তখন বাকি সব মুসলমান শত্রুর উপর একযোগে ঝাপিয়ে পড়বে। তবে তারা এ যুদ্ধেও পরাজিত হবে। তারা এমন এক যুদ্ধে মেতে উঠরে যা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। এমনকি কোন পাখি তাদেরকে অতিক্রম করতে না করতেই সে মরে গিয়ে নিচে পড়বে । তখন একই বংশের একশত জন গণে দেখা যাবে তাদের মধ্যে একজনই রেচে আছে। তখন যুদ্ধ লব্ধ সম্পদ নিয়ে খুশি হওয়ারই বাকি থাকবে এবং কোন্‌ উত্তরাধিকার সম্পদই বা বন্টন করা হবে। এমতাবস্থায় তারা আরো এক কঠিন বিপদের কথা শুনতে পাবে। তারা শুনতে পাবে, দাজ্জাল তাদের স্ত্রী-সন্তানদের উপর এক ভীষণ তাগবলীলা চালাচ্ছে। তখন তারা সবকিছু ফেলে রেখেই ওদিকে দৌড়াতে থাকবে। সর্ব প্রথম তারা তাদের মধ্য থেকে দশ জন অগ্রগামী অশ্বারোহী পাঠাবে। রাসূল ঞ& বলেনঃ আমি তাদের নাম এবং তাদের বাপ-দাদার নামও জানি। এমনকি তাদের ঘোড়ার রংও এবং তারাই হবে সে যুগের সর্বশেষ্ঠ অশ্ারোহী। (মুসলিম, হাদীস ২৮৯৯) উপরোল্লিখিত যুদ্ধ সংঘটিত হবে সিরিয়া ও এর পার্শ্ববর্তী এলাকা সমূহে দাজ্জাল বেরুবার কিছু কাল আগেই। তবে রোমানদের উপর মুসলমানদের

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।