ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

৯৮ ইসলামী আই ও বিচার প্রতি বছর ঈদুল আযহায় এ দেশে অসংখ্য পশু কুরবানী করা হয়। এসব পশুর চামড়ার বিক্রীত টাকার মালিক কিন্তু দরিদ্র জনসাধারণ । বিক্রীত চামড়ার টাকা সরকারিভাবে একব্রিত করে এক এক বছর দারিদ্র্যের নি্সসীমা অনুসারে এক এক এলাকাকে নির্বাচন করে যথার্থ পরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে স্বাবলবী করে তোলা যায়। এ কারণে ইসলাম দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে কুরবানীকে গ্রহণ করেছে। ইসলাম ওয়াকফ প্রদানকেও দারিদ্ব্য বিমোচনের কৌশল হিসেবে সাব্যস্ত করেছে। ওয়াকফ করা সাদাকায়ে জারিয়া, যার ফল অনন্তকাল যানুষ ভোগ করতে থাকেন। ফলে সমাজ সার্বিকভাবে দারিদ্্য মুক্ত হতে পারে। “কার্য হাসান' তথা বিনা লাভে অর্থ খণ প্রদানের মাধ্যমে সম্পদ ও. ব্যবসায়িক-কার্যাবলি তুরাম্থিত হয়। মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও শ্রীতি গড়ে উঠে, ফলে দরিদ্বতা লাঘব হয়। এজন্য ইসলাম “কার্য হাসান" প্রচলনকেও দারিদ্র্য বিমোচন কৌশল হিসেবে গ্রহণ করেছে। মুসলিম সম্পদশালীদের সম্পদে পবিব্রতা, পৰিচ্ছন্রতা ও শুদ্ধতা আনয়নে যাকাত অন্যতম বাধ্যতামূলক ব্যবস্থা। কুরআন মাজীদে আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে অনেক স্থানেই যাকাত আদায়ের প্রতি নির্দেশ দিয়েছেন। যাকাত ইসলামী অর্থনীতির মূল সোপান এবং ইসলামী রাষ্ট্রের রাজন্বের প্রধানতম উৎস। সরকারিভাবে যাকাত আদায় এবং সুনির্দিষ্ট ও যথার্থ পরিমাণ বণ্টনের মাধ্যমে দরিদ্রতা দূর হতে বাধ্য । ইসলাম এ ব্যবস্থাকে দারিদ্র্য বিমোচনের প্রধানতম কৌশল হিসেষে সাব্যস্ত করেছে। যাকাতের সাথে উশর তথা কৃষিপণ্যের হক আদায় করাও ইসলামের দৃষ্টিতে দারিদ্র্য বিমোচনের অন্যতম কৌশল। এছাড়া খারাজ তথা ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকদের ভূমিকর, জিযয়াহ কর অর্থাৎ ইসলামী রাষ্ট্র-এর অমুসলিম নাগরিকদের থেকে প্রয়োজন অনুসারে ধার্য ও আদায়কৃত নিরাপত্তা কর, যার মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা হয়- ইত্যাদিও ইসলামের দারিদ্র্য বিমোচন কৌশলগুলোর অন্যতম । নিঙ্গে ধারাবাহিকভাবে এ সম্পর্কিত আলোচনা উপস্থাপন করা হলো : ১. সুদের মুলোৎপাটন সুদী ব্যবস্থা অর্থনীতিকে ধ্বংস করে এবং মানুষে মানুষে বৈষম্য সৃষ্টিকরে। কেননা সদ হচ্ছে শোষণের শক্তিশালী হাতিয়ার । সুদের কারণেই সমাজের দরিদ্র শ্রেণী আরও দরিদ্র হয় এবং বণিক শ্রেণী আরও ধনবান হয় ।১ দরিদ্র ও অভাবপ্রস্ত মানুষ প্রয়োজনের সময় ১৫. ড. হাসান জামান, ইসলামী অর্থনীতি, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ১৯৮১, ৩য় সংস্করণ, পৃ. ২৪ ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।